দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

আন্তর্জাতিক ডেস্ক:   ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর পুত্র মোজতবা খামেনেই এখন ক্ষমতার রাশ হাতে নিয়েছেন। তবে  একাধিক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আমেরিকা ও ইজরায়েলি হামলায় তিনিও গুরুতর আহত হয়েছেন। ইরানের ক্ষমতাভার নেওয়ার পর থেকে  মোজতবাকে জনসমক্ষে দেখা যায়নি।  সূত্রের খবর, হামলায় তিনি এতটাই গুরুতরভাবে আহত হয়েছিলেন যে প্রায় দুই মাস পরেও তিনি চিকিৎসাধীন রয়েছেন। জানা যাচ্ছে, বোমা হামলায় মোজতবার মুখ ঝলসে গিয়েছে, একটি পা বাদ গিয়েছে। ঠিক এই কারণে  প্লাস্টিক সার্জারি হতে পারে তাঁর।  

গত ২৮ ফেব্রুয়ারি,  আমেরিকা ও ইজরায়েলি বাহিনী আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের বাসভবনে বোমা হামলা চালায়। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে, এই বিমান  হামলায় মোজতবা খামেনেই গুরুতরভাবে আহত হন। তিনি বর্তমানে আত্মগোপনে থেকে চিকিৎসা করাচ্ছেন। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল যে মোজতবার একটি পা কেটে ফেলতে হয়েছিল। আর এখন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, তাঁর  একটি পায়ে তিনটি অস্ত্রোপচার হয়েছে।  তবে তাঁর এখনো কৃত্রিম পা  লাগানো হয়নি।   প্রতিবেদন অনুসারে, মোজতবা খামেনেইয়ের মুখ ও ঠোঁটও গুরুতরভাবে পুড়ে  গিয়েছে,  যার  কারণে কথা বলতে অসুবিধা হচ্ছে।  তাঁর  হাতেও অস্ত্রোপচারও করা হয়েছে এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে,  তাঁর প্লাস্টিক সার্জারিরও প্রয়োজন হতে পারে। মোজতবার অবস্থান কঠোরভাবে গোপন রাখা হচ্ছে। ইরানি কর্মকর্তারা আশঙ্কা করছেন যে ইজরায়েল  তাঁকে খুঁজে বের করে হত্যা করতে পারে। রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, যিনি নিজেও একজন হৃদরোগ বিশেষজ্ঞ এবং দেশের স্বাস্থ্যমন্ত্রী তিনি মোজতবার শরীরের উপর ওপর নজর রাখছেন। এই পরিস্থিতিতে, ইরানের প্রকৃত ক্ষমতা বর্তমানে রয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের হাতে।   তবে মোজতবা সিদ্ধান্ত নেওয়ার  ক্ষেত্রে মানসিকভাবে সক্ষম।

আরও পড়ুন: লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি আহমাদিনেজাদের প্রাক্তন উপদেষ্টা আব্দুলরেজা দাভারি বলেছেন, “মোজতবা একটি পরিচালনা পর্ষদের মতো দেশ চালাচ্ছেন। তিনি জেনারেলদের পরামর্শের ওপর নির্ভর করেন এবং সম্মিলিতভাবে সব সিদ্ধান্ত নেন। প্রকৃতপক্ষে, এই জেনারেলরাই হলেন পর্ষদ সদস্য।”  জানিয়ে রাখা ভালো, মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর থেকে কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করেননি। তিনি শুধুমাত্র লিখিত বার্তার মাধ্যমে ইরানি জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন। বার্তাগুলো হাতে লেখা হয় এবং খামে ভরে মুখবন্ধ করে দেওয়া হয়। এরপর অনুগত বার্তাবাহকরা মোটরসাইকেল ও গাড়িতে করে গোপন পথে সেগুলো তার কাছে পৌঁছে দেয়। 

Published by:

Share Link:

More Releted News:

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

‘নরকতুল্য স্থান’, ফের ভারত বিদ্বেষী মন্তব্যকে সমর্থন করে বিতর্কে জড়ালেন ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান, ফের কি যুদ্ধ শুরু?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ