চিনের বেজিংয়ের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২১

মঙ্গলবার সকালে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনের রাজধানী বেজিংয়ের এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২১ জন। অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৭০ জন। যদিও তাদের উদ্ধার করে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। স্থানীয় প্রশাসনের তরফে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

চিনের দৈনিক সংবাদপত্র ‘বেজিং ডেইলি’ এক প্রতিবেদনে জানিয়েছে,  আজ মঙ্গলবার স্থানীয় সময় ১২টা বেজে ৫৭ মিনিটে বেজিংয়ের চাংফেইং হাসপাতালের প্রশাসনিক ভবনে আচমকাই আগুন ধরে যায়। নিমিষেই হাসপাতালের অন্যান্য তলে ওই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান গ্রাস থেকে বাঁচতে অনেকেই জানলা থেকে নিচে লাফিয়ে পড়েন। হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের পরিবারের সদস্যরাও ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়েই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন প্রাণ হারিয়েছেন। ৭১ জনকে উদ্ধার করে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। তবে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে শট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। পাশাপাশি অন্তর্ঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কেননা চিনে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত বিরল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা