চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুমিরের পেট থেকে উদ্ধার নিখোঁজ অস্ট্রেলীয় জেলে

নিজস্ব প্রতিনিধি: মাছ ধরতে গিয়ে গত শনিবার নিখোঁজ হয়েছিলেন এক অস্ট্রেলীয় জেলে। তাঁর খোঁজে প্রায় ২ দিন ধরে চলেছে তল্লাশি। অবশেষে একটি কুমিরের পেট থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহাবশেষ।

কেভিন ডারমোডি তাঁর বন্ধুদের সঙ্গে মাছ ধরতে (FISHING) গিয়েছিলেন। তারপরেই হয়েছিলেন নিখোঁজ। অবশেষে গত সোমবার একটি কুমিরের পেট থেকে উদ্ধার হলো এক মানুষের দেহাবশেষ। পুলিশের দাবি, ওই দেহাবশেষ কেভিনের। তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। জানা গিয়েছে, কেপ ইয়র্কের বাসিন্দা কেভিন ছিলেন অভিজ্ঞ জেলে। তিনি বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন উত্তরাঞ্চলীয় ক্যুইন্স ল্যান্ডে। মাছ ধরার জন্য গিয়েছিলেন কেনেডি নদীর বেন্ট এলাকায়। উল্লেখ্য, এখানে প্রচুর কুমির থাকে।

কেভিনের বন্ধুদের দাবি, কুমির তাঁদের বন্ধুকে খেয়েছে তা তাঁরা দেখেননি কিন্তু চিৎকার ও জলের তীব্র শব্দ শুনেছিলেন। জন পিটি নামে এক বন্ধু বলেছেন, হন্যে হয়ে খুঁজেও কেভিনকে পাওয়া যায়নি। তবে স্যান্ডেল পড়ে থাকতে দেখা গিয়েছিল। উল্লেখ্য, ১৯৮৫ সালের পর থেকে কুমির হামলার ঘটনা এই নিয়ে ১৩ বার হলো।

মনে করা হচ্ছে, একটি কুমিরের পেট থেকে দেহাবশেষ উদ্ধার হলেও দু’টি কুমির মিলে খেয়েছে কেভিনকে। অস্ট্রেলীয় ওই জেলের খোঁজে গত সোমবার দু’টি কুমিরকে গুলি করে হত্যা করা হয়েছিল। ওই দু’টি কুমিরের দৈর্ঘ্য যথাক্রমে ৪.১ ও ২.৮ মিটার। কেভিন যে জায়গা থেকে নিখোঁজ হয়েছিলেন ওই জায়গার প্রায় দেড় কিলোমিটার দূরে কুমির দু’টিকে হত্যা করা হয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ