ভিয়েতনামের পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াগির আঁচড় থাইল্যান্ডেও, বলি ৩৩

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইতে, বন্যার জল হার্ড-কবল মাই সাই জেলার কিছু এলাকায় ঢুকে পড়ায় গোটা গ্রাম ভেসে গিয়েছে। এখন এই বন্যায় আটকে পড়া শত শত মানুষদের উদ্ধারের কাজ চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বন্যার কবলে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় চিয়াং রাই প্রদেশ। বন্যার কবলে পড়া মানুষকে উদ্ধারের জন্যে সামরিক বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বন্যার কারণে আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধারের জন্যে সরকারি কর্তৃপক্ষ নৌকা এবং হেলিকপ্টারের ব্যবস্থা করেছে। প্রশাসনের মতে, টাইফুন ইয়াগি তাণ্ডব চালিয়েছে থাইল্যান্ডে। আর টাইফুনে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে উত্তরাঞ্চলীয় দুটি প্রদেশ। অগস্ট থেকে টাইফুনের রণক্ষেত্র শুরু হয়েছে, যার ফলে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩৩ জন।

ঘূর্ণিঝড় ইয়াগি, এ বছর এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে ভিয়েতনামে কমপক্ষে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইতে, বন্যার জল মাই সাই জেলার কিছু এলাকায় ঢুকে পড়ায় গোটা গ্রাম ভেসে গিয়েছে। এখন এই বন্যায় আটকে পড়া শত শত মানুষদের উদ্ধারের কাজ চলছে। স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান পরিচালনার নৌকা এবং হেলিকপ্টারের ব্যবহার করেছে। এহেন পরিস্থিতি তে চিয়াং রাইতে এক হাজারেরও বেশি মানুষকে নৌকোর মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

বন্যার জল চিয়াং রাই শহরের কিছু অংশে প্রবেশ করেছে এবং উত্তর থাইল্যান্ডের বৃহত্তম জনবসতিগুলিকেও প্লাবিত করেছে। ঘূর্ণিঝড়ের ফলে বৃহস্পতিবার চিয়াং রাই বিমানবন্দরে ১০ টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে নয়টি বাতিল করা হয়েছে। চিয়াং রাইয়ের বান কোয়াই উয়া বাঁধ এলাকায় প্রায় ৩,০০০ জন লোককে খাবার ও জল পাঠানোর জন্য কর্তৃপক্ষ থাই এয়ারফোর্স হেলিকপ্টারের সাহায্য নিয়েছে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের