৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ৯/১১-র ভয়াবহ স্মৃতি  ফেরাতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের ওমানি  সহকারী পাইলট হামাম আল-হাম্মামি। করেছিলেন একের পর এক ভয়ংকর পরিকল্পনা। প্রথমে তেল আভিভের বহুতলে বিমান আছড়ে ফেলার ছক কষেছিলেন। সেই পরিকল্পনা ব্যর্থ হলে মাঝআকাশেই বিমানের দু’টি ইঞ্জিন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধু ভারতীয় পাইলটকে খুন করে বিমানের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়াই নয়, কয়েকশো যাত্রীকে নিয়ে ভয়াবহ ধ্বংসলীলা চালানোর পরিকল্পনা ছিল তাঁর। তদন্তে সামনে আসা একের পর এক চাঞ্চল্যকর তথ্য ঘিরে এখন আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ।  

ইজরায়েলের সংবাদমাধ্যমগুলি দাবি করেছে সম্প্রতি তদন্তকারীদের জেরায় নিজের পরিকল্পনার কথা স্বীকার করেছেন  জঙ্গি পাইলট হামাম আল-হাম্মামি। ঘটনাটি গত ৩০ সেপ্টেম্বরের। দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমান। বিমানে ছিলেন ১৭০ জনের বেশি যাত্রী। ক্রু-পাইলট সব মিলিয়ে বিমানে ছিলেন প্রায় ১৮০ জন ।অভিযোগ, ইজরায়েলের আকাশসীমার কাছাকাছি পৌঁছতেই আচমকা বিমানের ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর হামলা চালান কো-পাইলট হামাম আল-হাম্মামি। তাঁর হাতে ছিল কুঠার। পাইলটকে গুরুতরভাবে আঘাত করার পর বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন তিনি। ইজরায়েলের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, হামাম তদন্তকারীদের জানিয়েছেন, প্রথমে পাইলটকে সরিয়ে দিয়ে স্বাভাবিকভাবে বিমান চালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। যাতে বিমান অবতরণের সমস্ত অনুমতি পাওয়া যায় এবং কেউ সন্দেহ না করে। এরপর শেষ মুহূর্তে বেন গুরিয়ন বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা কোনও বিমান কিংবা বিমানবন্দরের কোনও ভবনে  ধাক্কা মারার পরিকল্পনা ছিল তাঁর। তাতেও সফল না হলে তেল আভিভের কোনও বহুতল কিংবা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে নিশানা করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গিয়েছ। সব কিছুতে ব্যর্থ হওয়ার পর জঙ্গি পাইলট মাঝ-আকাশে বিমানের দু’টি ইঞ্জিনই বন্ধ করে  দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। 

আরও পড়ুন: ‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

রিপোর্টে আরও দাবি, জর্ডানের আকাশসীমায় পৌঁছনোর পরই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ, শেষ মুহূর্ত পর্যন্ত কাউকে কিছু বুঝতে দিতে চাননি অভিযুক্ত। এমনকী, গত জুন মাসে ইজরায়েলে গিয়ে বিমানবন্দর সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং হামলার পরিকল্পনা করেছিলেন বলেও তদন্তকারীদের জানিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত তাঁর সেই ভয়ংকর পরিকল্পনা সফল হয়নি ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতার জন্য। গুরুতর আহত অবস্থাতেও স্মিত লড়াই চালিয়ে যান। বিমানের ককপিটের দরজা খুলে বিপদ সংকেত দেওয়ার পর পরিস্থিতি বুঝতে পেরে যাত্রী ও ক্রুরা কো-পাইলটকে কাবু করেন। বিমানে থাকা দুই অফ-ডিউটি পাইলট তারপর বিমানের নিয়ন্ত্রণ নেন। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। প্রাণে বাঁচেন কয়েকশো যাত্রী ও বিমানকর্মী।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা