চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাইকোর্টের প্রাক্তন প্রধানবিচারতিকে গুলি করে খুন

আন্তর্জাতিক ডেস্ক: খুন হয়ে গেলেন বালোচিস্তান হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মহম্মদ নূর মেসকানজাই। খুনের ঘটনাটি ঘটে শুক্রবার। অন্যান্য দিনের মতো জুম্মার নমাজ পড়তে মেসকানজাই গিয়েছিলেন এখানকার একটি মসজিদে। নমাজ পাঠের পর মসজিদ থেকে বের হতেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের দল স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে তাঁর দেহ ঝাঁঝরা করে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

প্রাক্তন প্রধান বিচারপতিকে গুলি করে খুন করার তীব্র নিন্দা করেছেন বালোচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেঞ্জো।পাশাপাশি জানিয়েছেন তাঁর গভীর শোক। মুখ্যমন্ত্রী বলেন, এই কাপুরষোচিত হামলার কড়া ভাষায় আমি নিন্দা করছি। প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন অত্যন্ত নির্ভীক। এই খুনের ঘটনায় শুধু বালোচিস্তানে বাসিন্দারাই মর্মাহত নন, গোটা পাকিস্তান মর্মাহত। দুষ্কৃতীরা এক নিরীহ এবং অকুতোভয় বিচারপতিকে তাদের নিশানা করেছে।

কোয়েত্তা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকেও কড়া ভাষায় এই হামলার নিন্দা করা হয়েছে। বার অ্যাসোসিয়েশন জানিয়েছে, বর্বরোচিতই এই হামলার তারা নিন্দা করছে। ইসলাম ধর্ম কোনও ধরনের হিংসাত্মক কার্যকলাপ সমর্থন করে না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করতে হবে।

বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজমল খান কাসকর জানিয়েছেন, জঘন্য এই হত্যাকাণ্ডের নিন্দা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। দাবি করছি, হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার।

উল্লেখ করা যেতে পারে, কিছুদিন আগে পাকিস্তানের আইনমন্ত্রী শাহাদাত হুসেন জানান, দেশে ফের সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ