পার্টি সম্মেলন থেকে প্রাক্তন প্রেসিডেন্টকে ‘ঘাড়ধাক্কা’

রয়টার্সের এক সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক অভাবনীয় ঘটনার সাক্ষী রইল কমিউনিস্ট পার্টি অব চায়নার বিংশতিতম সম্মেলনের শেষ দিন। প্রাক্তন প্রেসিডেন্ট হু জিনতাও, যাঁকে প্রেসিডেন্ট শি-য়ের উত্তরসূরী হিসেবে ধরে নেওয়া হচ্ছে, তাঁকে পার্টি সম্মেলন থেকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হল। জিনতাও বসেছিলেন প্রেসিডেন্ট শি জিংপিংয়ের ঠিক পাশের আসনে। গ্রেট হল অব পিপল রিপাবলিকে শনিবার ছিল পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির বৈঠক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হু জিনতাওকে সম্মেলন থেকে বের করে দেওয়ার সেই বিরল মুহূর্ত। ভাইরাল করেছেন রয়টার্সের এক সাংবাদিক। কেন বের করে দেওয়া হল, সে ব্যাপারে চিনের তরফ থেকে কিছু বলা হয়নি। ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই বলছে, চিনা কমিউনিস্ট পার্টির সম্মেলনে কস্মিনকালেও এই ধরনের ঘটনা ঘটেনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রেসিডেন্ট শিয়ের ঠিক পাশের আসনে বসে রয়েছে হু জিনতাও। রয়েছেন প্রধানমন্ত্রী লি কেকিয়াং। সম্মেলন তখনও শুরু হয়নি। দেখা গেল হু জিনতাও কথা বলছেন প্রেসিডেন্ট শি এবং প্রধানমন্ত্রী লি-য়ের সঙ্গে। তাঁদের এই বাক্য বিনিময়ের মধ্যে আচমকাই সেখানে হাজির হন কোর্ট-প্যান্ট পরা দুইজন। দুইয়ের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায় জিনতাওকে। মনে করা হচ্ছে তারা তারা জিনতাওকে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুমান, পরামর্শ মানতে রাজি ছিলেন না জিনতাও। কারণ কথা শেষ হতেই  ওই দুই জনের একজন জিনতাওয়ের ডান হাত ধরে, একজন বাম হাত। ওই অবস্থায় তাঁকে তারা সম্মেলন কক্ষ থেকে বের করে দেন। সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই চিনে ঝড় উঠতে শুরু করেছে। 

আরও পড়ুন তাইওয়ান চিনেরই, দখলে রাখতে প্রয়োজনে বলপ্রয়োগ: প্রেসিডেন্ট শি

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর