Imran: মাঝআকাশে বিমানে ভয়াবহ যান্ত্রিকত্রুটি, মৃত্যুমুখ থেকে ফিরলেন ইমরান

হতে পারত বিস্ফোরণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচলেন ইমরান খান। সফররত বিমানের মাঝ আকাশে বড় ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। উড়ান তখন কয়েক হাজার ফুট উচ্চতায়। পাইলট নিকটবর্তী বিমানবন্দরের এয়ারট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরী অবতরণের অনুমতি চাইলে দেওয়া হয় অনুমতি। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সময়ের সামান্য হেরফের হলে মাঝ আকাশেই বিমানের বিস্ফোরণ ঘটত।

পাক প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গুজরানওয়ালায় একটি সভা ছিল। ইমরান খান চাক্কলা থেকে বিমানে ওঠেন। টেকঅফের সময় বিমানে কোনও ধরনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়েনি। বিমান তখন মাটি থেকে কয়েক হাজার ফুট উচ্চতায়। আচমকাই বিমানের যান্ত্রিক সমস্যা তৈরি হয়। সূত্রের খবর, পাইলট সমস্যা সমাধানের চেষ্টা করেন। সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় পাইলট নিকটবর্তী এয়ারট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরী অবতরণের অনুমতি চান। ইমরানের উড়ান নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করলে সড়ক পথে তিনি জনসভার উদ্দেশ্যে রওনা দেন।

মাঝ আকাশে ইমরানের বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি হয়। দলনেতার উড়ান নিরাপদে নিকটবর্তী বিমানবন্দরে অবতরণ করেছে – এই খবর পেয়ে তাঁরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পরে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী গুজরানওয়ালার সভা থেকে ক্ষমতায় আসীন শাসকদলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তাদের কোণঠাসা করে দেন। সভা ছিল দলের ছাত্র-যুব শাখার। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই প্রথম দলের ছাত্র-যুব শাখার সদস্যদের সামনে বক্তব্য রাখেন ইমরান। 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা