গো ব্যাক টু ইন্ডিয়া বলে আমেরিকায় চারজন ভারতীয় বংশোদ্ভূতের উপর চড়াও মহিলা

এবার টেক্সাসের পার্কিং লটে চারজন ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে চড়াও হতে দেখা গেল এক মহিলাকে। ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ বলে চিৎকার করেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বর্ণ ও জাতিবিদ্বেষের অভিযোগ বারবার উঠেছে আমেরিকায় (US)। এবার টেক্সাসের (Texas) পার্কিং লটে চারজন ভারতীয় বংশোদ্ভূতের বিরুদ্ধে চড়াও হতে দেখা গেল এক মহিলাকে। ‘গো ব্যাক টু ইন্ডিয়া’ বলে চিৎকারের পাশাপাশি তাঁদের উদ্দেশে অকথ্য গালিগালাজও করতে থাকেন তিনি। এমনকী ব্যাগ খুলে বন্দুকও বের করার চেষ্টা করেন তিনি। ডালাসের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে সাড়া পড়ে গিয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে।

সাড়ে পাঁচ মিনিটের ওই ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলা একজনকে মুখে আঘাত করছেন। এমনকী ঘটনার লাইভ করার চেষ্টা করায় দু’জন মহিলার ফোনও কেড়ে নিতে চেষ্টা করেন তিনি। এরপরই গুলি করে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন অভিযুক্ত। তাঁকে উত্তেজিত হয়ে বলতে শোনা যায়, ”যেখানেই যাই তোমাদের ভারতীয়দের সেখানেই পাওয়া যায়। ভারত যদি এতই মহান, তোমরা এখানে কী করছ?” ফোন হাতে ঘটনার ভিডিও তুলতে চাওয়া এক মহিলাকে তিনি হুমকি দেন, ”তোমার ফোনটা অফ করো। না হলে আমি গুলি করে দেব।” ভিডিওতে নিজেকে মেক্সিকান-আমেরিকান বলে পরিচয় দিচ্ছিলেন ওই মহিলা। তিনি চিৎকার শুরু করলে এক ভারতীয়কে বলতে শোনা যায়, ”তুমি তো মেক্সিকান, তাহলে কেন মেক্সিকোতে ফিরে যাচ্ছ না?” জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম এসমেরালদা আপটন। বৃহস্পতিবার স্থানীয় সময় ৪ টে নাগাদ ওই ঘটনা ঘটে। দ্রুত খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। গ্রেফতার করা হয় আপটনকে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অপরাধকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ঘৃণাজনিত অপরাধের পাশাপাশি অন্যান্য ধারাতেও তাঁকে অভিযুক্ত করা হবে।

প্রশাসনের দাবি, ঘৃণার কোনও স্থান নেই টেক্সাসে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে পুলিশকে আরও কড়া হতে আর্জি জানিয়েছেন ভারতীয়রা। টেক্সাস প্রশাসনের পক্ষ থেকে ভারতীয়দের আশ্বাস দেওয়া হয়েছে।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ