পড়ুয়াদের বিক্ষোভে অগ্নিগর্ভ ফ্রান্স, বন্ধ করে দেওয়া হল ৪০০ শিক্ষা প্রতিষ্ঠান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে পড়ুয়াদের আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিস, মার্সেই, নঁত, স্ট্রাসবার্গ, তুলুজ ও লিল-সহ একাধিক এলাকায় অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু মন্ত্রীদের নিয়ে বৈঠকের পর বৈঠক করে চলেছেন। অস্থিরতার কারণে শুক্রবার (২ অক্টোবর) দেশজুড়ে চার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে।

গত কয়েক মাস ধরেই ফ্রান্সে শিক্ষক সঙ্কট, জরাজীর্ণ স্কুল ভবন, অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষ পরিচালনার মতো বেনজির ঘটনা ঘটে চলেছে। শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনের দাবি তুলে রাস্তায় নেমেছেন পড়ুয়ারা। তাঁদের সঙ্গে সামিল হয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। প্রথমে রাজধানী প্যারিসে শুরু হয়েছিল আন্দোলন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।

প্রথমদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ থাকলেও কয়েকটি এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নঁত ও রুয়াঁর স্কুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মার্সেইয়ে একটি স্কুলের সামনে পেট্রল ছড়িয়ে পড়ার ঘটনায় কয়েকজন শিক্ষক আক্রান্ত হন। স্ট্রাসবার্গে একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং তুলুজে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়। পড়ুয়াদের বিক্ষোভ দমাতে সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইমান্যুয়েল ম্যাক্রোঁর সরকার। ইতিমধ্যে প্রায় ২ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। গতকাল ১ অক্টোবরই ১ হাজার ৯৪৯ জনকে আটক করা হয়।  স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী, ১ অক্টোবরের সংঘর্ষে ৩০৫ জন পুলিশ ও জেন্ডারম সদস্য আহত হন। পাশাপাশি ১৭০ শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছেন।

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির