‘ভারতে ফিরে যান’, ভারতীয় বংশোদ্ভুত মার্কিন সাংসদকে হুমকি

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পাঁচটি হুমকিমূলক অডিও বার্তা পোস্ট করেছেন সিয়াটেলের সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সাধারণ ভারতীয়দের পরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়লেন ভারতীয় বংশোদ্ভুত সাংসদ (Indian-American Congresswoman) প্রমীলা জয়পাল (Pramila Jayapal)। এক অজ্ঞাতপরিচয়ধারী ব্যাক্তি ফোন করে জনপ্রিয় সাংসদকে হুমকি দেওয়ার পাশধাপাশি ভারতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই হুমকি পাওয়ার কথা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভুত সাংসদ। আর তার পরেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই হুমকিদাতাকে শনাক্ত করতে আসরে নেমেছে সিয়াটেল পুলিশ।

গত মাস দেড়েক ধরেই মার্কিন মুলুকে বর্ণ বিদ্বেষের মুখে পড়ছেন ভারতীয়রা। গত ২৬ অগস্ট টেক্সাসে একজন মেক্সিকো বংশোদ্ভুত মার্কিন মহিলার হাতে লাঞ্ছিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত মহিলা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় বর্ণ বিদ্বেষের শিকার হয়েছিলেন আরও এক ভারতীয়। আর তার পরেই আতঙ্কিত হয়ে পড়েন মার্কিন মুলুকে বসবাসকারী ভারতীয়রা। তার মধ্যেই হুমকির মুখে পড়লেন চেন্নাইতে জন্ম নেওয়া সাংসদ প্রমীলা জয়পাল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পাঁচটি হুমকিমূলক অডিও বার্তা পোস্ট করেছেন সিয়াটেলের সাংসদ। ওই অডিও বার্তায় এক পুরুষ কণ্ঠকে জয়পালকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ভারতে না ফিরে গেলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।

হুমকির অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে টুইট বার্তায় সিয়াটেলের সাংসদ লিখেছেন, ‘রাজনীতিবিদরা প্রায়ই তাদের নিরাপত্তা হুমকির কথা প্রকাশ করেন না। কিন্তু আমি করেছি। তার কারণ আমরা হিংসাকে মেনে নিতে নারাজ। বর্ণবাদকে কোনও ভাবেই প্রশ্রয় দিতে চাই না।’ মাস কয়েক আগেই প্রমীলা জয়াপালের বাড়ির বাইরে বন্দুক হাতে এক ব্যাক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। ব্রেট ফরসেল (Brett Forsell) নামে ওই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা