পূর্বাভাষ উড়িয়ে মধ্যবর্তী নির্বাচনে ভাল ফল বাইডেনের দলের

সেনেটের নিয়ন্ত্রণ থাকছে মার্কিন প্রেসিডেন্টে বাইডেনের দল ডেমোক্র্যাটদের হাতে। মধ্যবর্তী নির্বাচনে ভাল ফল করল ডেমোক্র্যাটরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পূর্বাভাষ ছিল, বাইডেন সরকারকে জোর টক্কর দিয়ে উচ্চকক্ষ বা সেনেটে বেশি আসন দখল করতে পারে ট্রাম্পের দল। কিন্তু শেষ পর্যন্ত মিলল না পূর্বাভাষ। সেনেটের নিয়ন্ত্রণ থাকছে মার্কিন প্রেসিডেন্টে বাইডেনের দল ডেমোক্র্যাটদের হাতে। মধ্যবর্তী নির্বাচনে ভাল ফল করল ডেমোক্র্যাটরা।

সাধারণত, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল চাপে পড়ে যায়। এবার সেই সঙ্গে বাইডেনের সামনে আরও বড় চ্যালেঞ্জ ছিল মুদ্রাস্ফীতি ও তাঁর জনপ্রিয়তার গ্রাফের নিম্নমুখী হওয়া। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সহ একাধিক বিষয়ে বাইডেনের উপর ক্ষুব্ধ ছিলেন মার্কিনবাসী। মনে করা হচ্ছিল রিপাবলিকানদের ‘লাল ঝড়’ দেখা যাবে এবারের নির্বাচনে। জয়ের গন্ধ পেয়ে জোর প্রচার করতে দেখা গিয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে। জয় নিয়ে আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত সেনেট দখল অধরা থেকে গেল রিপাবলিকানদের। নেভাডা ও অ্যারিজোনায় জিতে সেনেটের নিয়ন্ত্রণ বজায় রাখতে চলেছে ডেমোক্র্যাটরাই। পরিস্থিতি যা, সেনেটের আসন ৫০-৫০ ভাগে ভাগ হয়ে গেলেও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘টাই-ব্রেকিং’ ভোটে ডেমোক্র্যাটরাই ক্ষমতা দখলে রাখবে সেনেটের।

 এই ফলে স্বাভাবিক ভাবেই খুশি বাইডেন। রবিবার দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে এক বৈঠকে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমার খুব ভালো লাগছে। আগামী দুই বছরের দিকে তাকিয়ে থাকব’। তবে মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ বা ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে’ ডেমোক্র্যাটদের পিছনে ফেলেছে রিপাবলিকানরা। তবে সেখানেও ব্যবধান সামান্যই। নির্বাচনের আগে যা পূর্বাভাস করছিলেন বিশেষজ্ঞরা তার ধারেকাছেও পৌঁছতে পারেননি ট্রাম্পরা। ফলে সব মিলিয়ে মধ্যবর্তী নির্বাচনের শেষে বাইডেনের মুখের হাসিই চওড়া হল।

ভারী বৃষ্টিতে রেললাইনে জল, ব্যাহত লোকাল ট্রেন পরিষেবা

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি