বড় ঘোষণা! বিশ্বজুড়ে ডোমেইন পরিবর্তন করতে চলেছে Google

বিশ্বজুড়ে ডোমেইন পরিবর্তন করতে চলেছে গুগল। মঙ্গলবার বড় ঘোষণা দিয়েছে বিশ্ব সংস্থাটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে ডোমেইন পরিবর্তন করতে চলেছে গুগল। মঙ্গলবার বড় ঘোষণা দিয়েছে বিশ্ব সংস্থাটি। বিবৃতি জারি করে সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে গুগলের স্থানীয় ডোমেইন পরিবর্তন হতে চলেছে। বর্তমানে এক একটি দেশের জন্যে এক একটি স্থানীয় ডোমেইন রয়েছে গুগলের। যেমন, ভারতের জন্যে রয়েছে গুগল ডট ইন। ফ্রান্সের জন্যে রয়েছে গুগল ডট ফ্র। স্থানকালের ভিত্তিতে বহু বছর ধরে একই রকম রয়েছে গুগলের ডোমেইনগুলি। কোনও পরিবর্তন হয়নি। এগুলি সাধারণত স্থানীয় অনুসন্ধান ফলাফল প্রদানের জন্যে ব্যবহৃত হয়। নতুন পরিবর্তন অনুযায়ী, গুগল কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইনগুলি সরিয়ে ফেলতে চলেছে।

যার ফলে, ব্যবহারকারীরা সরাসরি Google. com-এ পৌঁছতে পারবেন। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে গুগল রিয়েল-টাইম ফিজিক্যাল লোকেশন অ্যাক্সেস করছে, যাতে প্রাসঙ্গিক অনুসন্ধানগুলির ফলাফল দ্রুত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া যায়, সে আপনি যে দেশ থেকেই ডোমেইন চালান না কেন! যাই হোক, মঙ্গলবার ঘোষণা অনুযায়ী গুগল জানিয়েছে যে, ডোমেইন বদলানোর আপডেটগুলি শীঘ্রই সমস্ত ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। তবে এই পরিবর্তনের জন্যে কয়েক মাস সময় লাগবে। এই প্রক্রিয়ার কাজ সুসম্পন্ন হলে, আপনি যখনই URL-এ যেকোনও দেশের কোড টাইপ করবেন তখনই এটি স্বয়ংক্রিয়ভাবে Google. Com-এ পুননির্দেশিত হবে।

তবে এই পরিবর্তনের ফলে, Google-এ যেকোনও অনুসন্ধানের ফলাফলের উপর কোনও প্রভাব পড়বে না। তবে কিছু ব্যবহারকারীর পছন্দের অনুসন্ধানগুলি পুনরায় সেট করতে হতে পারে। যার মধ্যে ভাষা বা অঞ্চল নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে। তবে এই আপডেটের পর, ব্যবহারকারীরা স্থানীয় সামগ্রী এবং অনুসন্ধানের ফলাফল পেতে থাকবেন। যেমন, আপনি যদি জাপানে থাকেন, তাহলে জাপান সম্পর্কিত যাবতীয় আপডেট পাবেন। এবং যদি আপনি ব্রাজিল থাকেন তাহলে সে দেশের স্থানীয় আপডেটগুলি পেতে থাকবেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২