পাকিস্তানে পোলিও টিকাকরণ কর্মসূচিতে গিয়ে ঝাঁঝরা দুই পুলিশ কর্মী

কোনও জঙ্গি সংগঠন এখনও গুলি চালানোর ঘটনার দায়িত্ব নেয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পোলিও খাওয়াতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের (polio workers) নিরাপত্তায় থাকা দুই পুলিশ কর্মীকে ঝাঁঝরা করে দিল অজ্ঞাতপরিচয়ধারী বন্দুকধারীরা। তবে পোলিও টিকাকরণের সঙ্গে যুক্ত চার স্বাস্থ্যকর্মীই সুরক্ষিত রয়েছেন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখায়ার (Khyber Pakhtunkhwa) টাঙ্ক জেলার (Tank district) কোট আজম (Kot Azam)। কোনও জঙ্গি সংগঠন এখনও গুলি চালানোর ঘটনার দায়িত্ব নেয়নি।

মুসলিম প্রধান দেশ হওয়ায় পাকিস্তানে দীর্ঘদিন ধরেই পোলিও বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে ইসলামি সংগঠনগুলি। পোলিও টিকা খাইয়ে আসনে শিশুদের বন্ধ্যাত্বকরণ চলছে বলে অভিযোগ করে চলেছে সংগঠনগুলি। অনেক জায়গাতেই টিকাকরণ বয়কটের ডাক দেওয়া হয়েছে। তাতে সাড়াও পড়েছে। ফলে পাকিস্তানে পোলিও নির্মূলকরণ অভিযান বেশ ধাক্কা খেয়েছে। পোলিও খাওয়ানোর মতো অভিযান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন একাধিক স্বাস্থ্যকর্মী। ফলে বাধ্য হয়েই পোলিও টিকাকরণের সঙ্গে যুক্ত স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তার বন্দোবস্থ করা হয়।   

সীমান্তবর্তী খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে গত এপ্রিলের পর থেকে নতুন করে ১৪ জন পোলিও আক্রান্তের সন্ধান মিলেছে। আর তার পরেই ওই প্রদেশে পোলিও নির্মূলীকরণ অভিযানের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সোমবার থেকে ফের পোলিও টিকাকরণ শুরু হয়েছে। এদিন গোমাল শহরে শিশুদের পোলিও’র টিকা খাওয়াতে গিয়েছিলেন চার স্বাস্থ্য কর্মী। তাঁদের নিরাপত্তার জন্য পুলিশ কর্মীদের একটি টিমকে নিয়োগ করা হয়েছিল। সিনিয়র পুলিশ আধিকারিক ওয়াকার আমেদ খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এদিন একটা খালের কাছে আচমকাই পোলিও খাওয়াতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের উপরে গুলি চালাতে শুরু করে বন্দুকধারীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান দুই পুলিশ কর্মী। যদিও স্বাস্থ্যকর্মীরা সুরক্ষিত রয়েছেন।’ এদিন ফের হামলার মুখে পড়ায় পোলিও নির্মূলকরণ অভিযানে প্রত্যন্ত গ্রামে যেতে রাজি হচ্ছেন না স্বাস্থ্য কর্মীরা।

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল