BREAKING: পাক জঙ্গি হাফিজ সইদের ৩১ বছরের জেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত  মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছে।  পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে,  ৩১ বছরের কারাণ্ডের পাশাপাশি  হাফিজ সইদকে ৩.৪ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।  লস্কর ই তইবা প্রতিষ্ঠার পাশাপাশি হাফিজ সইদ  জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন।  এই সংগঠনের মাধ্যমেই জঙ্গিদের আর্থিক সাহায্য করা হতো।  জামাত-উদ-দাওয়ার নামে হাফিজ সইদ ২০১৭ সালে একটি রাজনৈতিক দলেরও সূচনা করেন। 

নয়াদিল্লির তরফে বার বার অভিযোগ করা হয়েছিল, মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন হাফিস সইদ। তবে মুম্বই হামলার কারণে তাঁকে এই সাজা  দেওয়া হয়নি বলেই পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। হাফিজ সইদের প্রতিষ্ঠান জামাত-উদ-দাওয়ার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত এই রায় দিয়েছে। 

আমেরিকায় কালো তালিকায় কুখ্যাত জঙ্গি হিসেবে হাফিজ সইদের নাম রয়েছে। মার্কিন প্রশাসন হাফিজ সইদের মাথার দাম কয়েক লক্ষ মার্কিন ডলার ধার্য করেছে।  রাষ্ট্রসংঘের কালো তালিকাতেই হাফিজ সইদের নাম রয়েছে। হাফিজ সইদকে প্রশ্রয় দেওয়ার জন্য বার বার তৎকালীন ট্রাম্প সরকারের রোষের মুখে পড়তে হয়েছে ইমরান সরকারকে। ২০১৯  সালের জুলাইয়ে পাক প্রশাসন হাফিজ সইদকে গ্রেফতার করে। 

জঙ্গিদের আর্থিকভাবে মদত দেওয়ার জন্য প্যারিস ভিত্তিক আর্থিক সংস্থা ফিন্যান্স অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায়  পাকিস্তানের নাম ওঠে।  সেই সময় বার বার পাকিস্তানকে সংস্থার পক্ষ থেকে সাবধান করে দেওয়া হয়। পাকিস্তানকে ২৭টি শর্ত  পূরণ করতে নির্দিষ্ট সময় দেওয়া হয়। কিন্তু ইমরান খান ধূসর তালিকায় থাকার পরেও জঙ্গিদের আর্থিক মদতের বিরোধিতা করে কোনও সিদ্ধান্ত নেয়নি। যার জেরে ফের অফএটিএফের ধূসর তালিকায় পাকিস্তান চলে যায়। বিদেশি অনুদানের ওপর কোপ পড়ে। এই সময় বার বার মাসুদ আজহারের সঙ্গে হাফিজ সইদের নাম উঠে আসে। পাশাপাশি উঠে আসে হাফিজ সইদের সংগঠন জামাত-উদ-দাওয়ার নাম। এই সংস্থা জঙ্গিদের আর্থিক সাহায্য করছে বলে অভিযোগ করে অফএটিএফ। 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা