শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী, কে এই হরিণী অমরাসূরিয়া?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হলেন হরিণী অমরাসুরিয়া। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার ১৬ তম প্রধানমন্ত্রী হিসেবে শফথ নিয়েছেন তিনি। তিনি প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন।  

অমরাসুরিয়া হলেন দেশটির ইতিহাসে তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাও বটে। তার রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি, তিনি সিনিয়র লেকচারার হিসেবে শ্রীলঙ্কার ওপেন ইউনিভার্সিটির সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন। শুধু তাই নয়, অমরাসুরিয়া লিঙ্গ বৈষম্য, বেকারত্ব, শিশু সুরক্ষা এবং দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে বাম জোটের নেতা অনুড়া কুমার দিশানায়েকে জয়ী হয়েছেন এবং দক্ষিণের দ্বীপরাষ্ট্রটির দশম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এরপর থেকেই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন দীনেশ গুণবর্ধন।

৫৪ বছর বয়সী ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) নেতা তথা রাষ্ট্রপতি অনুড়া কুমার দিশানায়েকে চারজনের মন্ত্রিসভা গঠন করেছিলেন। এর মধ্যে অমরাসুরিয়াকে বিচার, শিক্ষা, শ্রম, শিল্প, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য ও বিনিয়োগ মন্ত্রীর দপ্তর দেওয়া হয়েছে।

 

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

কুলতলীর ইটভাটায় পুলিশের অভিযান, শিশু-সহ ১৮ বাংলাদেশি আটক

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

দিনের শুরুতেই ধাক্কা, বুধবার বাজার খুলতেই ৭০০ পয়েন্ট নীচে Sensex

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন