Emmy: আমেরিকায় ইতিহাস, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অ্যামি সম্মান

আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক তথ্যচিত্রের জন্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্র্যামি সম্মান পেয়েছেন অনেকদিন আগেই। এবার পেলেন আমেরিকার অন্যতম সেরা সম্মান অ্যামি । আওয়ার গ্রেট ন্যাশনাল পার্ক তথ্যচিত্রের জন্য জুরি বোর্ড প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে অ্যামি সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেন। তথ্যচিত্র তৈরি করেছে ওবামা দম্পতির প্রোডাকশন সংস্থা হায়ার গ্রাউন্ড। প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে তিনি দ্বিতীয়, যাঁর হাতে তুলে দেওয়া হল  অ্যামি পুরষ্কার। প্রথম এই পুরষ্কার পান ডোয়াইট ডি আইজেনহাওয়ার। যদিও আইনজেনহাওয়ারকে দেওয়া হয়েছিল সাম্মানিক অ্যামি । সেই হিসেবে বারাক ওবামা আমেরিকার প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যিনি পেলেন অ্যামি। বারাক ওবামা ইতোমধ্যে দুটি গ্র্যামি সম্মান পেয়েছেন। দুটি সম্মানই স্মৃতিচারনার অডিও। একটির শিরোনাম দ্য অডাসিটি অব হোপ, দ্বিতীয়টি ড্রিমস অব মাই ফাদার।

প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকে দৈনন্দিন কাজকর্মের ফাঁকেই লেখালেখির চর্চা ছিল। নানা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল তাঁর লেখা প্রবন্ধ বা নিবন্ধ। আর হোয়াইট হাউজ থেকে অবসর নেওয়ার পর বারাক ওবামা পুরোপুরি লেখায় মনোনিবেশ করেন। আর স্ত্রী মিচেলকে সঙ্গী করে তৈরি করেছিলন এ প্রোডাকশন হাউজ হায়ার গ্রাউন্ড। নেটফ্লিক্সের সঙ্গে কোটি টাকার চুক্তি হয়েছে হায়ার গ্রাউন্ডের।

প্রোডাকশন হাউজের তৈরি প্রথম তথ্যচিত্র আমেরিকা ফ্যাক্টরি জিতে নেয় অস্কার। আত্মপ্রকাশেই বাজিমাত। মন জয় করে নেয় দর্শকদের। বারাক ওবামা পেয়েছেন নোবেল শান্তি সম্মান। সেই পুরষ্কারের তালিকায় এবার যুক্ত হল অ্যামি সম্মান। জুরিবোর্ডের এই সিদ্ধান্তে খুশি দম্পতি। জুরিবোর্ডের কাছে তারা কতৃজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আগামী বছর আইপিএলে খেলবেন ধোনি? ভিতরের তথ্য ফাঁস করলেন চেন্নাইয়ের খেলোয়াড়

এবার অজয়ের নতুন শত্রু জয়দীপ আহলাওয়াত, প্রকাশ্যে ‘দৃশ্যম ৩’ ট্রেলার

মদ খেলে মিলবে না দেবী দুর্গার দর্শন, নিদান চক্রবেড়িয়া সার্বজনীন পুজো কমিটির

চুঁচুড়ায় নার্সিংহোমে চরম অব্যবস্থা, অভিযানে গিয়ে পরিষেবা বন্ধ করল স্বাস্থ্য দফতর

বাংলাদেশে সেনাবাহিনীর দুই গোষ্ঠীর মধ্যে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

জ্বালানির জ্বলুনি, বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়াল ১০০ ডলার

সেনসাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত বদলি নয়! শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিকাশ ভবন

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

একদিকে মিলছে দেহ! অন্যদিকে প্রিয়জনদের ফেরার অপেক্ষা, নেপালে মৃত বেড়ে ১৩৬৫

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA