আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আলজেরিয়ার বুমের্দেস প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রীবাহী বাস খাদে পরে মৃত্যু হয়েছে ২৭ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেনে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। 

জানা গিয়েছে,  শুক্রবার (৩১ জুলাই) সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশে  রওনা হয়েছিল যাত্রীবাহী বাসটি।  এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়।  প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন আহত ব্যক্তির খোঁজখবর নিয়েছেন।  দুর্ঘটনার জন্য দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন।

 ঠিক কী কারণে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।  দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন জানিয়েছেন এই দুর্ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আহতদের চিকিৎসা চলছে।  

  

 

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী