মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান যুদ্ধ ও পশ্চিম এশিয়ার সঙ্কটের মধ্যেই বড় সুখবর। মাসের শুরুতে এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম। ১৯ কেজির বাণিজ্যিক LPG (এলপিজি) সিলিন্ডারের দাম কমেছে ২০০ টাকারও বেশি। অগাস্টের প্রথম দিনেই হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকদের মুখের হাসি চওড়া হয়েছে।

কলকাতায় দাম কমেছে ২০৯ টাকা, আর রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ২০২ টাকা। নতুন এলপিজি মূল্য শনিবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে। বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও গৃহস্থালির গ্রাহকদের জন্য নেই স্বস্তির খবর।  আপাতত ১৪.২ কেজির বাড়ির রান্নার LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। কলকাতায় রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা রয়েছে।  অন্যদিকে ২০০ টাকার বেশি দাম কমে  কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম হয়েছে ২,৮৭২.৫০ টাকা । 

আরও পড়ুন: ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের 

উল্লেখ্য, এর আগেও জুলাই মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছিল। তেল বিপণনকারী সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৮৩ টাকারও বেশি কমিয়েছিল। তারপর নয়া দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম  ৩,১১৩.৫০ টাকা থেকে কমে হয়েছিল ২,৯৩০ টাকা এবং কলকাতায় ৩,২৫৫.৫০ টাকা থেকে কমে ৩,০৮১.৫০ টাকা হয়েছিল। সেই দামই ফের কমল। নতুন করে দাম কমার ফলে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানের মালিকরা কিছুটা স্বস্তি পাবে। কেনা খাবারের কিছুটা দাম কমার আশা করা হচ্ছে। 

আজ থেকেই চালু পিঙ্ক কার্ড, সরকারি বাসে বিনামূল্যে সফরের সুবিধা পাবেন কারা?

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই