পণবন্দি উদ্ধারের মিশনে বীরত্বের চূড়া ছুঁয়ে কেন ফিরলেন না নেতানিয়াহুর ভাই?

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রায় পাঁচ দশক আগে বিশ্ব দেখেছিল এক অভূতপূর্ব সাহসিকতার নজির। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু -এর ভাই ইয়োনাতান নেতানিয়াহু নেতৃত্ব দিয়েছিলেন আধুনিক ইতিহাসের অন্যতম দুঃসাহসিক পণবন্দি উদ্ধার অভিযান। সেই অভিযানে উদ্ধার করা হয়েছিল ১০২ জন পণবন্দি, কিন্তু নিজের জীবন দিয়ে চূড়ান্ত মূল্য চুকিয়েছিলেন তিনিই। ১৯৭৬ সালে তেল আবিব থেকে প্যারিসগামী একটি এয়ার ফ্রান্স বিমানে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। বিমানটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয় উগান্ডায়, যেখানে তখন ক্ষমতায় ছিলেন ইদি আমিন, যিনি  জঙ্গিদের সমর্থন করেছিলেন।    

প্রায় ২৫০ জন যাত্রীকে এন্টেব্বে বিমানবন্দরের পুরনো টার্মিনাল ভবনে পণবন্দি করে রাখা হয়। জঙ্গিরা ছিল প্যালেস্তাইন ও জার্মান চরমপন্থী গোষ্ঠীর সদস্য। তারা ইজরায়েল, কেনিয়া, পশ্চিম জার্মানিসহ বিভিন্ন দেশের জেলে বন্দি ৫২ জন জঙ্গির মুক্তি দাবি করে। অ-ইহুদি যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও ১০৩ জনকে, যাদের মধ্যে অধিকাংশই ইজরায়েলি ও বিমানকর্মী, পণবন্দি করে রাখা হয়। প্রায় এক সপ্তাহ পর, ৪ জুলাই ১৯৭৬-এ ইজরায়েল শুরু করে উদ্ধার অভিযান। ইজরায়েলি যুদ্ধবিমানগুলো মাত্র ৩০ মিটার উচ্চতায় উড়ে, যাতে রাডারে ধরা না পড়ে, লেক ভিক্টোরিয়া পেরিয়ে উগান্ডায় পৌঁছায়। মাটিতে নামার পর কমান্ডোরা একটি অভিনব কৌশল নেয়। তারা একটি কালো মার্সিডিজ গাড়ি ব্যবহার করে, যা দেখতে হুবহু ইদি আমিনের গাড়ির মতো, সঙ্গে ছিল দুটি ল্যান্ড রোভার। এমনকি তারা উগান্ডার সেনাবাহিনীর পোশাকও পরে ছিল। ফলে উগান্ডার সেনারা ভেবে নেয় প্রেসিডেন্ট আমিন এসেছেন এবং গাড়িগুলোকে থামায়নি। 

বিমানবন্দরের কাছে পৌঁছেই কমান্ডোরা দ্রুত আক্রমণ চালায়। এক ঘণ্টারও কম সময়ে তারা সাতজন জঙ্গি এবং ৪৫ জন উগান্ডার সেনাকে হত্যা করে অধিকাংশ পণবন্দিকে উদ্ধার করে। অভিযান শেষে তারা ১১টি উগান্ডার যুদ্ধবিমান ধ্বংস করে দেয়, যাতে কেউ তাদের ধাওয়া করতে না পারে। তবে এই অভিযানে তিনজন পণবন্দি এবং ইয়োনাতান নেতানিয়াহু নিহত হন।এই প্রসঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তার ভাই ইয়োনিই ছিলেন একমাত্র সেনা যিনি অভিযানে প্রাণ হারান।বর্তমানেও ইজরায়েল নতুন পণবন্দি সঙ্কটের মুখোমুখি। হামাস ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর কিছু পণবন্দিকে মুক্তি দিলেও এখনও প্রায় ১২০ জন বন্দী রয়েছেন বলে মনে করা হচ্ছে। 

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা