টিভিতে ঝড়ের লাইভ টেলিকাস্ট, সাংবাদিককে তুলে আছাড়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টিভিতে ঘূর্ণিঝড়ের সরাসরি সম্প্রচার চলছিল। সরাসরি সম্প্রচার করতে গিয়ে আর একটু হলে প্রাণ যাচ্ছিল এক সাংবাদিকের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য, যা দেখে নেট নাগরিকেরা রীতিমতো শঙ্কিত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি অনুসারে, টিভিতে ঘূর্ণিঝড়ের লাইভ টেলিকাস্ট করছিলেন আবহাওয়া বিশেষজ্ঞ জিম ক্যান্টোর। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৭৭ কিলোমিটার। সেই সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টি। ভাইরাল ভিডিয়োতে দেখা গেল হাওয়ার দাপটে জিমের পা টলমল করছে। কাঁপছে শরীর। সেই অবস্থাতেও ধারাভাষ্য চালিয়ে যাচ্ছিলেন। আচমকা দমকা হাওয়া তাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে তুলে নিয়ে ফেলে কয়েক ফুট দূরে। স্টুডিওতে বসে থাকা অ্যাঙ্করকে জিমের নাম ধরে বলতে শোনা যায় – জিম তুমি ঠিক আছো। জবাবে জিম বলে সেই সুস্থ আছে। তবে সামান্য চোট আঘাত পেয়েছে। জিমকে ঝোড়ো বাতাসের সঙ্গে লড়াই করতে করতে কোনওরকমে ফুটপাথে গিয়ে ওঠে।

উল্লেখ করা যেতে পারে, ফ্লোরিডায় প্রবল শক্তিতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। ঝড়ের দাপটে বহু এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত একাধিক ঘরবাড়ি। মাঝ সমুদ্রে শরণার্থীবোঝাই একটি নৌকো ডুবে গিয়েছে। নৌকোয় ছিল ২০জন শরণার্থী। শরণার্থীদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকে কোনও মৃত্যুর খবর নেই। তবে সাম্প্রতিক অতীতে ফ্লোরিডায় এমন বিধ্বংসী ঘূর্ণিঝড়ের দাপট কেউ দেখেছে বলে মনে করতে পারছেন না। আবহাওয়া দফতর থেকে জারি পূর্বাভাসে বলাই হয়েছিল প্রবল শক্তিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়ান।  

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা