লন্ডনে সঙ্গীর হাতে খুন ভারতীয় পড়ুয়া

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তরুণী নিজের সঙ্গীর হাতে খুন হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদের এক তরুণী পড়ুয়াকে কুপিয়ে খুন করা হল লণ্ডনে। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার লন্ডন পুলিশের তরফে জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তরুণী নিজের সঙ্গীর হাতে খুন হয়েছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার উত্তর লন্ডনের ওয়েম্বলির নিল্ড ক্রিসেন্টের একটি আবাসনে ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, নিহত তরুণীর নাম কনথাম তেজস্বিনী (Kontham Tejaswini)। তিনি হায়দরাবাদের বাসিন্দা ছিলেন। উচ্চ শিক্ষার জন্য লন্ডনে গিয়েছিলেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার ব্রাজিলিয়ান ফ্ল্যাটমেট আক্রমণ করে বলে অভিযোগ। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে এই ঘটনার পর আরেক তরুণীকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁর আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে তেজস্বিনীকে খুনের অভিযোগে দু জনকে গ্রেফতার করা হয়েছে বলে লন্ডন পুলিশের তরফে জানানো হয়েছে। ধৃতদের মধ্যে একজন ২৪ বছর বয়সী পুরুষ এবং একজন ২৩ বছর বয়সী তরুণী।

হায়দরাবাদে তেজস্বিনীর তুতো ভাই বিজয় এই ঘটনা নিয়ে বলেন, অভিযুক্ত একজন ব্রাজিলিয়ান ব্যক্তি। সে তেজস্বিনী ও তাঁর বন্ধুদের সঙ্গে থাকার উদ্দেশে ওই আবাসনে গিয়েছিলেন কিছু দিন আগে, এক সপ্তাহ হয়নি। তেজস্বিনী মাস্টার্স ডিগ্রিতে পড়াশোনা করতে গত বছর মার্চ মাসে লন্ডনে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর