ইমরানকে তলব লাহোর হাইকোর্টের

তলব লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান-তেহরিক-ইনসাফ নেতা ইমরান খানকে তলব করল লাহোর হাইকোর্ট।  ডেকে পাঠিয়েছেন লাহোর হাইকোর্টের বিচারপতি তারিক সালিম শেখ।  হাজিরা দেওয়ার কথা ছিল সোমবার দুপুর ২টোয়।  বিচারপতি শেখ এজলাসে বেশ কিছুক্ষণ বসেছিলেন। ইমরানের আইনজীবীর কাছে জানতে চান তাঁর মক্কেল কোথায়? জবাবে আইনজীবী জানান, ইমরান আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, হয়তো যানজটে আটকে গিয়েছেন। হাজিরা এড়ানোর কোনও পরিকল্পনা তাঁর নেই। বেশ কিছুক্ষণ বিচারপতি এজলাসে অপেক্ষা করার পর এজলাস ছেড়ে বেরিয়ে যান। 

বেরিয়ে যাওয়ার সময় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে  বলেন, বিকেল পাঁচটায় তাঁর এজলাসে হাজির হতে হবে। এটাই শেষ সুযোগ। দ্বিতীয় দফায় সমন পাঠানোয় ইমরান লাহোর হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেন। জানা গিয়েছে, দলের তরফ থেকে আগাম জামিনের আবেদন করা হয়েছে। দলের কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আদালতে অশান্তির আশঙ্কায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে প্রবেশ। 

লাহোর হাইকোর্টের এই সমনের কারণ, নির্বাচন কমিশনের দফতরের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে প্রতিবাদ। জানা গিয়েছে, কমিশনের তরফ থেকে ইমরানের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের সন্ত্রাসদমন আদালত খারিজ করে  তাঁর অন্তর্বর্তী জামিন। জামিন চেয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরান। 

এদিকে, ইমরানকে আদালত তলব করায় তাঁর বাড়ির সামনে কর্মী-সমর্থকদের ভীড় ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন ইমরানকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ পাক নির্বাচন কমিশনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা