শেহবাজকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেবেন প্রেসিডেন্ট: দাবি ইমরানের

একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন পাক প্রধামন্ত্রী ইমরান খান। হাম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট আরিফ আলভি শেহবাজ সরকারকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলবেন। ইমরান জানিয়েছেন, পাক-পঞ্জাব প্রদেশের সরকারকেও সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হয়েছিল। এবার পাকিস্তান পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে আস্থাভোটের মুখোমুখি হতে হবে।

পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরি আলভি ইমরান ঘনিষ্ঠ বলেই পরিচিত। শেহবাজ সরকার গৃহীত একাধিক পদক্ষেপের তিনি বিরোধিতা করেন। পাক-পার্লামেন্টে পাশ হওয়া বিলেও সই করতে অস্বীকার করেন প্রেসিডেন্ট আলভি। সরকারের সঙ্গে একাধিক বিষয়ে তার মতপার্থক্য লেগেই ছিল। প্রেসিডেন্ট প্রকারান্তরে বুঝিয়ে দেন, তিনি বর্তমান সরকারের বৈধতা মানতে নারাজ। জনতার ভোটে আসা একটি সরকারকে তিনি ও নওয়াজ শরিফ ক্ষমতাচ্যূত করেছেন। অন্যদিকে, প্রাক্তন পাক প্রধামন্ত্রী পুনরায় নির্বাচনের ডাক দিয়ে আন্দোলন শুরু করেছেন। ক্ষমতা হারানোর পর তিনি ডাক দেন লং মার্চের।

এদিকে, পাক-পঞ্জাব প্রাদেশিক বিধানসভা মুলতুবি ঘোষণা করা হয়েছে। মুলতুবির কারণ মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহির একটি লিখিত বিবৃতি, যা সই করতে অস্বীকার করেছেন গভর্নর বালিঘুর রেহমান। হাম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান জানিয়েছেন, পাক-পঞ্জাব প্রদেশের বিধানসভা যেভাবে মুলতুবি ঘোষণা করা হয়েছে, একইভাবে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিধানসভাও মুলতুবি ঘোষণা করা হবে।

এদিকে, পাকিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লন্ডনে তাঁর বাসভবনে দলের কয়েকজন শীর্ষনেতার সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, তিনি দলীয় কর্মীদের ভোটের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন।

 

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর