গাড়ি থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক, গ্রেফতার প্রধানমন্ত্রী ইমরানের ছেলে

ওপর মহল থেকে থেকে ফোন আসায় ছেড়ে দিতে হয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) ছেলে মুসা (Musa) মানেকার গাড়ি থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক। তাঁকে এবং তাঁর তিন সঙ্গীকে পুলিশ গ্রেফতার করেছে। পাকিস্তান পুলিশের তরফ থেকে এই গ্রেফতারির খবর দিতে গিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বর্তমান স্ত্রী বুসরা বিবির প্রথম পক্ষের ছেলে মুসা মানেকা ও তাঁর দুই বন্ধুকে সোমবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাছ থেকে আটক করা হয়। তাদের গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মদ। দায়ের করা হয়েছে এফআইআর। পাকিস্তান পুলিশের এক পদস্থকর্তা জানিয়েছেন, আটক করা হলেও কিছুক্ষণের মধ্যেই ওপর মহল থেকে থেকে ফোন আসায় বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর (Prime Minsiter) ছেলে-সহ আটক তিনকে ছেড়ে দিতে হয়েছে। তবে পরিবারের তরফে ব্যক্তিগত গ্যারান্টি-সহ যাবতীয় আইনি নিয়ম-শর্ত পালন করা হয়েছে।

জানা গিয়েছে, পুলিশ মানেকাকে গ্রেফতার করলে মুসা মানেকা পুলিশকে উল্টে হুমকি দেয়। জানায়, সে প্রধানমন্ত্রীর ছেলে। গ্রেফতার করলে পরিণতি ভালো হবে না। এক পুলিশ অফিসার জানিয়েছেন, মুসার গ্রেফতারির পরে পরে ওপরমহল থেকে ফোন আসে। ছেড়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হয়। বাধ্য হয়ে মুসাকে (Musa)ছেড়ে দিতে হয়েছে।

এদিকে, সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে গত সপ্তাহ থেকেই প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তাঁর স্ত্রীর দূরত্ব বাড়ার খবরও মিলছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত নানা খবর ভাইরাল হয়েছে।

আরও পড়ুন কোরানের অবমাননা, পাথর ছুঁড়ে মানুষ খুন পাকিস্তানে

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা