চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাক থেকে ফিনকি দিয়ে পড়ছে রক্ত, ভয়াবহ রোগে কাঁপছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক: এক ভয়াবহ রোগে কাঁপছে ইরাক (Iraq)। রোগের লক্ষ্মণ নাক (থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। সেই সঙ্গে মারাত্মক জ্বর (fever)। এখনও পর্যন্ত এই রোগে ১৯ জন প্রাণ হারিয়েছেন (Died)। হাসাপাতালে আরও কয়েকজন ভর্তি। সেই সংখ্যাটা কত, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

ইরাকের স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। সব থেকে বড়ো সমস্যা তৈরি হয়েছে এই রোগের কোনও ওষুধ (Medicine) এখনও পাওয়া যাচ্ছে না। না পাওয়া যাচ্ছে কোনও ভ্যাকসিন (Vaccine)। চিকিৎসকেরা রীতিমতো আঁতান্তরে পড়েছেন।

ধি কাওয়ার প্রদেশের (Dhi Qar province)স্বাস্থ্য কর্তা হায়দর হ্যানটাউচি জানিয়েছেন, রোগটি সম্প্রতি ধরা পড়েছে। খুব কম সময়ের মধ্যে এই রোগে আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রোগে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

কী করে এই রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন, সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। দুটি ধারণা তৈরি হয়েছে। তার মধ্যে একটি টিকের কামড় (Tick bites)। অন্যটি, এই রোগে আক্রান্ত কোনও পশুকে বলি দেওয়ার পর তার শরীর থেকে নির্গত রক্তের সংস্পর্শে কোনও ব্যক্তি আসেন।  

ইরাকে এই আজব রোগে আক্রান্ত হওয়ার খবরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization). রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে। জানা গিয়েছে, ইরাকে প্রথম এই রোগ আক্রান্ত হওয়ার ঘটনাটি ঘটে ১৯৭৯ সালে। গত বছরেও ইরাক সাক্ষী ছিল এই আশ্চর্য রোগের।

আরও পড়ুন সুস্থ হতে হাসপাতালে, বিল দেখে ফের অসুস্থ

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে চিন থেকে বিশেষ অস্ত্র সংগ্রহ করছে ইরান

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ