রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিন, জাতিসঙ্ঘের মহাসচিবকে আর্জি শেখ হাসিনার

দোহায় জাতিসঙ্ঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, দোহা: রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে অবিলম্বে উদ্যোগী হওয়ার জন্য জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে আর্জি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দোহায় কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে বৈঠকের সময়ে জাতিসঙ্ঘের মহাসচিবকে ওই আর্জি জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। রাজায়-রাজায় যুদ্ধে যে উলুখাগরাদের প্রাণ যায় গুতেরেসকে সেই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। রুশ-ইউক্রেন যুদ্ধের ফলে বাংলাদেশ সহ ছোট দেশগুলি যে অসীম সঙ্কটের মধ্যে পড়েছে তাও জানান শেখ হাসিনা।

কাতারের দোহায় চলছে স্বল্পোন্নত দেশগুলির বিশেষ সম্মেলন (এলডিসি-৫)। ওই বৈঠকে যোগ দিতে দুপুরে কাতারের রাজধানীতে পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিকেলে সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে বৈঠক করেন জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে।

শেখ হাসিনার সফরসঙ্গী বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, জাতিসঙ্ঘের মহাসচিবকে অবিলম্বে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন শেখ হাসিনা। বৈঠকে তিনি বলেছেন, ‘রাশিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের নিষেধাজ্ঞার ফল ভুগছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে জিনিসপত্র আসতে পারছে না। মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে। ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারন মানুষ।’ যুদ্ধে যে সমস্ত দেশ লাভবান হচ্ছে তাদের গরিব দেশগুলিকে সাহায্য করা উচিত বলেও জাতিসঙ্ঘের মহাসচিবকে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

৭২ বছরের ইতিহাসে প্রথম দিল্লির বাইরে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর, কোথায়?

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল