বন্যায় মরছে মানুষ, জুটছে না ভাত, পাকিস্তান কিনছে মার্কিন যুদ্ধবিমান

আনুমানিক খরচ ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বন্যা পরিস্থিতি যে কতটা ভয়াবহ, তা জানতে কারও বাকি নেই। পরিস্থিতিতি অনেক আগেই হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছন শতাধিক। নিখোঁজ কত, তার কোনও হিসেব নেই। দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ পৌঁছতে সরকার নাস্তানাবুদ। এই অবস্থায় পাকিস্তান আমেরিকার থেকে কিনছে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ সিক্সটিন। আনুমানিক খরচ সাড়ে চারশো মিলিয়ন মার্কিন ডলার। মার্কিন প্রশাসনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতেই ইসলামাবাদের হাতে অত্যাধুনিক এই যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুদ্ধবিমান বিক্রির খবর দিতে গিয়ে মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন – বেশ কিছু ক্ষেত্রে পাকিস্তান আমেরিকার গুরুত্বপূর্ণ শরিক। বিশেষ করে সন্ত্রাসদমন ইস্যুতে। আমেরিকা মনে করে, এই ক্ষেত্রে ইসলামাবাদকে সব ধরনের সাহায্য করা প্রয়োজন। বাইডেন প্রশাসন আশা করে, পাকিস্তান সন্ত্রাসবাদ দমন করার প্রক্রিয়া চালিয়ে যাবে। সে দেশের মাটি যাতে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করবে।

জানা গিয়েছেন, এই যুদ্ধবিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে তা সারিয়ে তোলার ব্যবস্থা করবে আমেরিকাই। উল্লেখ করার মতো বিষয় হল, ২০১৯ সালে বালাকোটে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাকিস্তান সেনা এই এফ-সিক্সটিন যুদ্ধবিমানের সাহায্যে হামলা চালিয়েছিল। ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের যুদ্ধবিমান গুলি করে নামাতেও সাহায্য নেওয়া হয়েছিল এই বিমানের। স্বাভাবিকভাবেই পাকিস্তানের হাতে আমেরিকার এই বিমান তুলে দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন ভারত।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা