হংকংয়ে কোরিয়ান মহিলা পর্যটককে শ্লীললতাহানির অভিযোগে ধৃত ভারতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের লজ্জায় নিচু হল ভারতবাসীর মাথা। বিদেশের মাটিতে দক্ষিণ কোরিয়ার এক মহিলা পর্যটককে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ভারতীয়। পেশায় রেস্তোরাঁ কর্মী ওই ভারতীয়কে মঙ্গলবার কেনেডি শহরের ভেলকার স্ট্রিটের আস্তানা থেকে পাকড়াও করেছে পুলিশ।

‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ জানিয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে হংকংয়ে ঘুরতে এসেছিলেন এক মহিলা পর্যটক। শহর ঘোরার পরে একটি ট্রাম স্টপেজে দাঁড়িয়ে সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা সরাসরি সম্প্রচার করছিলেন ওই মহিলা পর্যটক। তখনই এক ভারতীয় এসে প্রথমে মহিলা পর্যটকের কাছে ঠিকানা জিজ্ঞাসা করেন। ওই ঠিকানা জানা নেই বলে জবাব দেন কোরিয়ান পর্যটক। আচমকাই এগিয়ে এসে মহিলা পর্যটকের হাত ধরে ওই ভারতীয় বলেন, ‘আমার সঙ্গে চলো। আমি একা রয়েছি।’ ভারতীয়র হাত ছাড়িয়ে ওই মহিলা চি‍ৎকার করতে থাকেন, ‘নো, নো, নো।’

কোনও ক্রমে হাত ছাড়িয়ে কাছের একৃই মেট্রো স্টেশনের সিঁড়িতে আশ্রয় নেন মহিলা পর্যটক। তাকে পিছু তাড়া করে সেখানে পৌঁছে যান ওই ভারতীয়। ভদ্রমহিলাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, ‘আমি একা। আমার সঙ্গে চলো।’ ভয় পেয়ের কোরিয়ান মহিলা পর্যটক বলতে থাকেন, ‘আমি একা নই। আমাকে ছেড়ে দিন।’ তাতেও নিরস্ত না হয়ে ভারতীয় যুবকটি মহিলাকে জাপটে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন। পিশাচের হাত থেকে রক্ষা পেতে ‘বাঁচাও, বাঁচাও’ বলে সাহায্য চেয়ে চি‍ৎকার করেন ওই মহিলা পর্যটক। স্থানীয়রা ছুটে আসার আগেই পালিয়ে যায় নিগ্রহকারী। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ভাইরাল হতেই তোলপাড় পরে যায়। শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ শনাক্ত করে অভিযুক্ত ভারতীয়কে পাকড়াও করেছে পুলিশ।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের