আমেরিকায় বর্ণ ও লিঙ্গ বৈষম্যের শিকার ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক

ওয়েলেসলি বিজনেস স্কুলের সহযোগী ওই অধ্যাপক ইতিমধ্যে বিষয়টির বিরুদ্ধে সরব হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় বর্ণ ও লিঙ্গ বৈষম্যের (Racial Discrimination) শিকার হলেন এক ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক। ওয়েলেসলি বিজনেস স্কুলের সহযোগী ওই অধ্যাপক ইতিমধ্যে বিষয়টির বিরুদ্ধে সরব হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন।

ব্যাবসন কলেজের (Babson College) সহযোগী অধ্যাপক লক্ষ্মী বালাচন্দ্রের (Lakshmi Balachandra) অভিযোগ, তদন্তে প্রশাসকদের ব্যর্থতার কারণে তিনি তাঁর কেরিয়ারের সুযোগগুলি হারিয়েছেন। একইসঙ্গে অর্থনৈতিক ক্ষতি, মানসিক যন্ত্রণা পোহাতে হয়েছে তাঁকে। ক্ষতি হয়েছে রেপুটেশনেও। লক্ষ্মী বালাচন্দ্র ২০১২ সালে ব্যাবসনের ফ্যাকাল্টিতে যোগদান করেন।

মামলায় লক্ষ্মী বালাচন্দ্র (Lakshmi Balachandra) সংশ্লিষ্ট কলেজের অধ্যাপক অ্যান্ড্রু করবেটকে ‘বৈষম্যমূলক কাজের পরিবেশের প্রাথমিক প্রত্যক্ষ অপরাধী’ হিসাবে চিহ্নিত করেছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, ‘ব্যাবসন কলেজ শ্বেতাঙ্গ এবং পুরুষ ফ্যাকাল্টির পক্ষপাতী এবং প্রধানত তাদের জন্য পুরস্কার এবং সুযোগ-সুবিধা সংরক্ষণ করে।’ লক্ষ্মীর আরও অভিযোগ, তাঁর গবেষণার রেকর্ড, আগ্রহ এবং কলেজে পরিষেবা থাকা সত্ত্বেও, তাঁকে অনেক নেতৃত্বের অবস্থান এবং গবেষণা পরিচালনা বা লেখার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। ‘এই ধরনের সুযোগ-সুবিধা নিয়মিতভাবে শ্বেতাঙ্গ পুরুষ ফ্যাকাল্টিদের দেওয়া হয়’ বলে অভিযোগ তাঁর।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা