কানসাসের ভয়াবহ বন্যায় মৃত্যু ভারতীয় আইটি কর্মীর, ২৪ ঘন্টা তল্লাশি শেষে উদ্ধার দেহ

আমেরিকার কানসাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে মৃত্যু হল এক ভারতীয় প্রযুক্তিবিদের। মৃত যুবকের নাম ভেঙ্কটেশ ডোপলাপ্পুডি, বয়স ৩৩ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার কানসাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে মৃত্যু হল এক ভারতীয় প্রযুক্তিবিদের। মৃত যুবকের নাম ভেঙ্কটেশ ডোপলাপ্পুডি, বয়স ৩৩ বছর। তিনি অন্ধ্রপ্রদেশের বাপতলা জেলার দেভারাপল্লী গ্রামের বাসিন্দা ছিলেন এবং নেব্রাস্কার ওমাহাতে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, শনিবার বিকেলে হিউস্টন থেকে ওমাহাতে ফেরার পথে কানসাসের সামনার কাউন্টিতে এই দুর্ঘটনাটি ঘটে। আকস্মিক বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত হয়, সেখানে ৬ ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। প্রবল দুর্যোগের মুখে পড়ে ভেঙ্কটেশের গাড়িটি ভেসে যায়। এবং ভয়াবহ বন্যার কবলে পড়ে তাঁর মৃত্যু হয়।

প্রতিবেদন অনুসারে, ভেঙ্কটেশ এইচ-১বি ভিসাধারী ছিলেন এবং নেব্রাস্কার ওমাহাতে বসবাস করতেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে। হিউস্টনের ভারতীয় দূতাবাস তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন যে, তাঁরা ভেঙ্কটেশের শোকসন্তপ্ত পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। কনস্যুলেট তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। সামনার কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা একটি সেতুর কাছে একটি গাড়িকে জলে ডুবে দেখতে পায়। গাড়ির ভেতরে একজনকে আটকে থাকতে দেখতে পান। খবর পেয়ে জরুরি ইউনিটগুলো ছুটে গেলেও তাঁকে বাঁচানো যায়নি।

প্রাথমিকভাবে, বন্যার জলের প্রবল স্রোতের কারণে উদ্ধারকারী দলগুলি নিরাপদে জলে নামতে পারছিল না। বারবার বাধা পাচ্ছিল। পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ছিল। তবে, কানসাস হাইওয়ে পেট্রোল এয়ার ইউনিট এবং পুলিশের ড্রোনসহ বিভিন্ন সংস্থার যৌথ তল্লাশি চালানোর পর গত রবিবার দুপুর নাগাদ অলিভার রোড থেকে প্রায় ১.৩ মাইল দূর থেকে ভেঙ্কটেশের নশ্বর দেহ উদ্ধার করা হয়। ঘটনা আবারও প্রমাণ করল আমেরিকার বন্যা কতটা ভয়াবহ হতে পারে। বর্তমানে ভয়াবহ বন্যার কারণে দক্ষিণ-মধ্য কানসাস জুড়ে বহু মানুষ ও যানবাহন আটকা পড়েছে। প্রবল বর্ষণের কারণে বিদ্যুতের খুঁটি জলে ভাসার মতোও কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক