এই মুহূর্তে




সুদানে সেনা বনাম আধা সেনার তুমুল সংঘর্ষ, ভারতীয়দের ঘরবন্দি থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সেনার মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। আর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই বাহিনীর তুমুল সংঘর্ষ থেকে বাঁচতে দেশটিতে অবস্থানকারী ভারতীয়দের ঘরবন্দি থাকার পরামর্শ দিয়েছে সুদানে অবস্থিত ভারতীয় দূতাবাস। পরবর্তী পরিস্থিতি জানতে দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটের দিকে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই সুদানে সেনা প্রধান আবদুল ফাত্তেহ আল বুরহানের সঙ্গে আধা সেনা প্রধান মোহাম্মদ হামদান দাগলোর সঙ্গে ক্ষমতা নিয়ে লড়াই চলছে। দেশের আধা সেনা র‍্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) সেনার মর্যাদা দেওয়ার দাবি নিয়েই কার্যত লড়াই। শনিবার সকালে দক্ষিণ খারতৌমে আরএসএফের সদর দফতরে হামলা চালায় সেনা। পাল্টা জবাব দেয় আধা সেনা। দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলিযুদ্ধ। মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয বাসিন্দারা। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।

আরএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খারতৌম বিমানবন্দরের দখল নিয়েছে তারা। বেশ কয়েকশো আধা সেনাকে বিমানবন্দর চত্বরে আগ্নেয়াস্ত্র হাতে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। সেনা ও আধা সেনার মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার পরেই দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে ভারতীয় দূতাবাস। এদিন দুপুরে দূতাবাসের পক্ষ থেকে টুইট করে বলা হয়, ‘সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়েছে। প্রত্যেক ভারতীয়কে অনুরোধ আগাম সতর্কতা হিসেবে ঘরেই থাকুন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ