লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন শেষ হয়েও হইল না শেষ। বিশ্বের জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ফের বন্ধের ঘোষণা করল ইরান। আজ শনিবার (২০ জুন) দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়ার তরফে এ কথা জানানো হয়েছে। লেবাননে ইজরায়েলের হামলার জেরেই হরমুজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরান সেনার তরফে জানানো হয়েছে। আর এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে ফের অপরিশোধিত তেলের দাম বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আচমকা ইজরায়েল ও মার্কিন সেনার হামলার পরে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যরা (আইআরজিসি)। বেশ কিছু জাহাজকে মোটা শুল্কের বিনিময়ে ওই জলপথ পেরোনোর অনুমতি দেওয়া হয়। পরে মার্কিন সেনাও হরমুজ অবরুদ্ধ করে রাখে। আর তার জেরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশ ছোঁয়। সম্প্রতি যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরে সম্মত হয় ইরান। তার পরেই হরমুজ অবরুদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ থেকে সরে যায় মার্কিন নৌবাহিনী।

মধ্যপ্রাচ্য সঙ্কটের অবসান ঘটার ইঙ্গিত মেলায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে যায়। এমনকি বিভিন্ন দেশের শেয়ারবাজারও চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু ইজরায়েলের সিদ্ধান্তে পরিস্থিতি বিগড়ে যায়। লেবাননে হামলা চালানো অব্যাহত রেখেছে ইজরায়েলি সেনা। আর তাতে ক্ষুব্ধ হয়েই চরম সিদ্ধান্ত নেয় ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া। এদিন এক বিবৃতিতে হরমুজ প্রণালি ফের বন্ধ করে দেওয়ার ঘোষণা করার পাশাপাশি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খাতাম আল-আম্বিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ‘লেবাননে ইজরায়েলের হামলা অব্যাহত থাকার জন্য এটি ইরানের পক্ষ থেকে নেওয়া প্রথম পদক্ষেপ। যদি ইজরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকে, তাহলে পরিস্থিতি মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়া হবে।’

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার