ইরানে হিজাব-বিরোধী বিক্ষোভকারীর ফাঁসি

ফাঁসির প্রতিবাদে সোচ্চার মানবাধিকার সংগঠন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক হিজাব-বিরোধী বিক্ষোভকারীকে ফাঁসি দিল ইরান। বৃহস্পতিবার তেহরান সরকারি বিবৃতি জারি করে মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ঘোষণা করেছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, হিজাব-বিরোধী আন্দোলনে সামিল হয়ে সরকারি সম্পত্তি নষ্ট করেছিল মহসিন শেকারি। সে কারণে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হিজাব-বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে এই প্রথম মৃত্যুদণ্ড দিল ইরান সরকার। অনেকেই মনে করছেন, এই আন্দোলনের সঙ্গে জড়িত বাকিদেরও মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে ইরান সরকার। ফলে, তারাও এখন রীতিমতো ভয়ে কাঁপছে। যদিও প্রশ্ন থাকছে, এই ভাবে মৃত্যদণ্ড দিয়ে কি ইরান হিজাব আন্দোলন বন্ধ করতে পারবে।

ইরানের মিজান সংবাদসংস্থা এই মৃত্যুদণ্ড কার্যকরের খবর দিতে গিয়ে জানিয়েছে, মহসিন শেকারিকে গত ২৫ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা, নিরাপত্তাকর্মীদের মারধর ও তাদের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু করে। আদালতে তাকে দোষী সাব্যস্ত করে। শাস্তি দেয় মৃত্যদণ্ডের। আদালতে তাঁর আইনজীবী মৃত্যদণ্ডাদেশ প্রত্যাহারের অনুরোধ জানালেও আদালত তা খারিজ করে দেয়। জানা গিয়েছে, আদালতের রুদ্ধদ্বার কক্ষে হয়েছে শুনানি। ফলে, সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশেরসুযোগ ছিল না।

বিবৃতি দিয়ে মৃত্যদণ্ড কার্যকর করার খবর জানাতেই নানা প্রান্ত থেকে শুরু হয় প্রতিবাদ। অসলোভিত্তিক ইরানের মানবাধিকার সংগঠনের ডিরেক্টর মাহমুদ আমিরি-মোঘাদাম এই ফাঁসির নিন্দা করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে এই শাস্তির প্রতিবাদে লেখেন, সর্বোচ্চ শাস্তির প্রভাব হবে সুদূরপ্রসারী।

আরও পড়ুন প্রতিবাদের জেরে ইরান ভেঙে দিল নীতি পুলিশ ইউনিট

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা