ইরানে হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় অপরাধে মৃত্যুদণ্ড

সেই সঙ্গে আইন অমান্য করার দায়ে আরও পাঁচজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশি হেফাজতে কুর্দিস তরুণী মাহশা আমিনির মৃত্যুর পরেই হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল তেহরান। সরকরারি রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমে বিক্ষোভ দেখিয়ে চলেছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিক্ষোভ থামাতে পুলিশের চালানো গুলিতে প্রাণ হারিয়েছে শতাধিক বিক্ষোভকারী। মৃত্যুর মিছিলকে পরোয়া না করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আম জনতা। তাই এবার আন্দোলন দমাতে কড়া পথেই হাঁটল আয়াতুল্লা আলি খামেইনির সরকার। হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অপরাধে এক আন্দোলনকারীকে জাতীয় নিরাপত্তার দোহাই পেড়ে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরানের এক আদালত। সেই সঙ্গে আইন অমান্য করার দায়ে আরও পাঁচজনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বরে হিজাব না পরার অপরাধে তরুণ চলচ্চিত্র পরিচালক মাহশা আমিনিকে পিটিয়ে মারে ইরান পুলিশ। আর তার পরেই বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে আয়াতুল্লা আলি খামেইনির দেশ। বিচার বিভাগ সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভ শুরুর পর এখনও পর্যন্ত দুই হাজারেরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের অর্ধেকই রাজধানী তেহরানের বাসিন্দা। সরকারি ভবনে আগুন দেওয়া, জনজীবনে বাধা সৃষ্টি, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংগঠনে ষড়যন্ত্র এবং আল্লাহর বিরুদ্ধে শত্রুতা করার দায়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

হিজাব বিরোধী বিক্ষোভে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য গতকাল রবিবার এক আন্দোলনকারীকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে তেহরান আদালত। খুব শিগগিরই ওই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন। তবে চরম শাস্তি পাওয়া ওই বিক্ষোভকারীর নাম জানানো হয়নি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা