এই মুহূর্তে

আমেরিকা-ইজরায়েলের বোমা হামলার ভয়ে স্থগিত খামেইনির বিদায় অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলি যৌথ বাহিনীর বোমা হামলার ভয়ে শেষ মুহুর্তে স্থগিত রাখা হল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেইনির স্মরণসভা। আজ বুধবার (৪ মার্চ) ইরানের রাজধানী তেহরানে রাত দশটা নাগাদ ওই স্মরণসভা শুরু হওয়ার কথা ছিল। সরকারি সংবাদমাধ্যম ‘মেহের’ নিউজের তরফে জানানো হয়েছে, ‘খামেইনির স্মরণসভায় লক্ষ-লক্ষ মানুষ যোগ দেবেন। ওই বিপুল সংখ্যক মানুষের যোগদান অনুষ্ঠানে যাতে কোনও অবাঞ্ছিত ঘটনা না ঘটে তার জন্য স্থগিত রাখা হয়েছে স্মরণসভা।’

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেইনি। তাঁর সঙ্গেই প্রাণ হারান পুত্রবধূ-নাতনি ও জামাতা। গুরুতর আহত হয়ে ৪৮ ঘন্টা বাদে মারা যান খামেইনির পত্নী। প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে ইরান সরকারের তরফে তিনদিন ধরে রাজধানী তেহরানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মূলত প্রিয় নেতাকে চোখের জলে বিদায় দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওই স্মরণসভায় হাজির হতে বিপুল পরিমাণ ইরানি তেহরানে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ইজরায়েল ও আমেরিকার লাগাতার বোমা হামলায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। তেহরানের সঙ্গে অনেক শহর ও জনপদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বার্তা সংস্থা ‘মেহের নিউজ’ এর তরফে জানানো হয়েছে, বুধবার রাত ১০টায় তেহরানের গ্রান্ড মোসাল্লায় (প্রার্থনা ময়দান) তিন দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বিভিন্ন প্রদেশ থেকে লক্ষ-লক্ষ মানুষ ওই অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছেন এবং তাতে উপস্থিতির সংখ্যা অনেক বেশি হবে বলে আশা করা হচ্ছে। সুষ্ঠভাবে স্মরণসভা আয়োজনের জন্য খানিকটা সময় নিতে চাইছে প্রশাসন।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

গুগল-অ্যামাজন-মাইক্রোসফট-এ হামলার হুমকি ইরানের, কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ৬টি জাহাজে হামলা ইরানের

সুখবর, ভারতীয় তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি ইরানের

সরকার বিরোধী আন্দোলন হলে গুলি চালানোর হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যের যুদ্ধে বলি ভারতীয়! মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের আত্মঘাতী হামলা

যেকোনো মূল্যে ইরানে সরকারের পতন ঘটাতে ‘প্ল্যান বি’ নিয়ে ময়দানে নামছে আমেরিকা-ইজরায়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ