তেহরান মেট্রো স্টেশনে ঢুকে মার পুলিশের, চলল গুলি

হতাহতের কোনও খবর নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক হাড়হিম করা ঘটনার সাক্ষী ইরান।

তেহরান মেট্রো স্টেশনে চলছিল হিজাবের বিরুদ্ধে আন্দোলন। পুলিশের কানে সেই খবর যেতেই তারা রে রে করে রঘু ডাকাতের মতো মেট্রো স্টেশনে ঢুকে মনের সুখে পেটাতে শুরু করে। প্রতিবাদীরা সেই মার উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেলে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। মেট্রো স্টেশন মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ছবি, যা দেখে নেটিজেনরা রীতিমতো ফুঁসছে। বুধবার এখানকার একটি বাজার এলাকায় হিজাব –আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ চলন্ত বাইক থেকে গুলি চালায়। গুলি চালানোর ঘটনা ঘটে গত অক্টোবরেও। পুলিশের গুলিতে মৃত্যু হয় ১৩জনের।

পুলিশ লক-আপে মাশা আমিনির মৃত্যুর পর থেকে হিজাব-বিরোধী আন্দোলনে তেতে ইরান। হিজাব-বিরোধীরা অভিযুক্ত পুলিশকর্মীদের গ্রেফতারের দাবিতে সরব। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সাফ জানিয়ে দিয়েছে, কোনওভাবেই আন্দোলন বরদাস্ত করা হবে না। একই বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামেইনি। যদিও তাদের ওই হুমকি উপেক্ষা করে হিজাব বিরোধীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে পুলিশের গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। সেই মৃত্যু হিজাব বিরোধীদের দমিয়ে রাখেনি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আমিনির মৃত্যুর পর থেকে শুরু হওয়া আন্দোলনে প্রাম হারিয়েছেন এখনও পর্যন্ত ৩৪২জন। এদের মধ্যে ৫৫টি শিশু। মৃতদের মধ্যে মহিলার সংখ্যা ২৬। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দাবি, ১৫ হাজার প্রতিবাদীকে গ্রেফতার করেছে ইরান পুলিশ। 

আরও পড়ুন ইরানের জেলে বিক্ষোভ-আগুন-গুলি, হত চার

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা