এই মুহূর্তে

ইরানের শীর্ষ ধর্মীয় নেতাকে গুলি করে খুন, গ্রেফতার আততায়ী

আন্তর্জাতিক ডেস্ক: আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা  আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি। গতকাল বুধবার দেশটির উত্তরাঞ্চলের মাজানদারান প্রদেশের বাবুলসার শহরের একটি ব্যাঙ্কের ভিতরে ওই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে আততায়ীকে। যে ব্যাঙ্কের ভিতরে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেখানে নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

ইরানের বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে,  বুধবার সকালে ব্যক্তিগত কাজে ব্যাঙ্কে গিয়েছিলেন শিয়া সম্প্রদায়ের অন্যতম শীর্ষ নেতা আয়াতুল্লাহ আব্বাস আলি সোলেইমানি। তখনই আচমকা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ব্যাঙ্কের এক নিরাপত্তা রক্ষী। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ৭৫ বছর বয়সী ধর্মীয় নেতা। হাসপাতালে নিয়ে গেলে চিকি‍ৎসকরা সোলেইমানিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সঙ্গে সঙ্গেই আততায়ীকে গ্রেফতার করা হয়। কী কারণে গুলি চালানো হয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

৭৫ বছর বয়সী সোলেইমানি অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের অন্যতম সদস্য ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন, তা বাছাই করেন এই অ্যাসেম্বলির সদস্যরা। তাছাড়া তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেইনির ব্যক্তিগত প্রতিনিধি হিসেবে ১৭ বছর দায়িত্ব পালন করেছিলেন। কট্টরপন্থী হিসেবেই পরিচিত ছিলেমন সোলেইমানি। নারী স্বাধীনতার ঘোরতর বিরোধী ছিলেন। ল

Published by:

Share Link:

More Releted News:

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ