চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাম্পকে জোর ধাক্কা, ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালানোর পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান।  ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করতে আমেরিকা ও ইজরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রশংসা করলেও এই যুদ্ধে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো সরাসরি কোনোভাবেই জড়াবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে।  

জোটের মহাসচিব মার্ক রুটে সোমবার (২ মার্চ) বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময়ে  অবস্থান স্পষ্ট করেন।  তিনি উল্লেখ করেছেন, ব্যক্তিগতভাবে জোটের কোনো মিত্র দেশ সহায়তা করলেও এই অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা একেবারেই নেই ন্যাটোর । এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্ক রুটে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখানে যা করছে তা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্জনের সক্ষমতাকে ধূলিসাৎ ও দুর্বল করে দিচ্ছে।’ এর পরেই তিনি বলেন,  ‘ন্যাটোর এই যুদ্ধে টেনে হিঁচড়ে নামার বা এর অংশ হওয়ার একেবারেই কোনো পরিকল্পনা নেই।’

আরও পড়ুন: সৌদির মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানের জোড়া ড্রোন, বদলা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

 যদিও ন্যাটোর মহাসচিব  বলেছেন, তিনি মনে করেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখতে এই ধরনের সামরিক পদক্ষেপ জরুরি ছিল।  তিনি বলেন, ‘আমেরিকানরা ইসরায়েলের সঙ্গে মিলে যা করছে, তা সক্ষম করার জন্য ব্যক্তিগতভাবে মিত্র দেশগুলো যা করতে পারে তা করা ছাড়া ন্যাটোর অন্য কোনো ভূমিকা থাকবে না।’  তিন দেশের সামরিক অভিযানের প্রভাবে যখন বিশ্বজুড়ে  নতুন করে উত্তেজনা বৃদ্ধি করছে তখন ন্যাটোর সাবধানতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে  মনে করা হচ্ছে।  মার্ক রুটে তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে আমেরিকা ও ইজরায়েলের কার্যক্রমকে সমর্থন জানালেও ন্যাটো  জোটের সামরিক সীমানা ঠিক কতটা। 

 

 

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ