চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌদির মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানের জোড়া ড্রোন, বদলা নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

নিজস্ব প্রতিনিধি: এবার সৌদি আরবের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ল ইরানি ড্রোন। রাতভর হামলা চালাচ্ছে ইরান। সোমবার রাতে মার্কিন দূতাবাসের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ইরানি ড্রোন আছড়ে পড়তেই চারদিক ঘন কালো ধোঁয়ায় মুড়ে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা দূতাবাসে ইরানের ছোড়া দুটি ড্রোন আছড়ে পড়েছে বলে খবর। তার কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে। দিন কয়েক ধরে আমেরিকা ইজরায়েল যৌথভাবে হামলা চালাচ্ছে ইরানের উপর। যে হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনি ও তাঁর পরিবার। এরপর থেকেই ক্ষিপ্ত ইরান লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইজরায়েলের উপর। জানা গিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান কূটনৈতিক মিশনগুলিতে ইরান হামলা চালাচ্ছে, তার সর্বশেষ ঘটনা এটি।

একটি সংবাদ প্রতিবেদন অনুসারে, প্রত্যক্ষদর্শীরা রিয়াধের কূটনৈতিক কোয়ার্টার থেকে ধোঁয়া বের হয়ে দেখতে পান, যেখানে বেশ কয়েকটি বিদেশী দূতাবাস এবং সরকারি বাসস্থানও রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে যে, দুটি ইরানি ড্রোন মার্কিন দূতাবাস কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ড্রোন হামলায় ভবনটিতে আংশিক আগুন লেগেছে। যার ফলে সামান্য ক্ষতি হয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনও হতাহতের খবর নেই। ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিশাল আগুনের শিখা ভবনটিকে গ্রাস করেছে। যার ফলে মার্কিন দূতাবাস রিয়াধ, জেদ্দা এবং দাহরান-এ আমেরিকান নাগরিকদের নিরাপদে চলে যাওয়ার সতর্কতা জারি করেছে। অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। রিয়াধের দূতাবাসে ইরানি হামলার পর ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই হামলার পাল্টা জবাব কীভাবে দেওয়া হবে, সেটা সকলে দেখবে। যদিও তিনি ইরানের নাম উল্লেখ করেন নি।

 

এই ঘটনাটি এমন সময়ে ঘটল যখন এই অঞ্চলের অন্যান্য মার্কিন কূটনৈতিক মিশনগুলিকেও লক্ষ্যবস্তু করেছিল ইরান। কুয়েত এবং জর্ডানের দূতাবাসগুলিতে হামলা চালানো হয়েছে, যার ফলে সাময়িকভাবে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। জর্ডানের রাজধানী আম্মানে, দূতাবাসের কর্মীদের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরিয়ে দেওয়া হয়েছে। ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে টানা দুই বার হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহান্তে ইরানের একাধিক শহরে মার্কিন ও ইজরায়েলের যৌথ বাহিনীর হামলায় কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন বলে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন। তেহরান উপসাগর জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তানেও বিক্ষোভ শুরু হয়েছে, করাচি এবং লাহোরে মার্কিন কনস্যুলেটের বাইরে হামলা চালানো হয়েছে, যার ফলে একাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এই সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হবে। তাই মার্কিন সরকার আমেরিকান দের অবিলম্বে মধ্যপ্রাচ্যের বিশাল অংশ ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ইতালিতে আততায়ীর গুলিতে নিহত দুই ভারতীয় যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ