আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হিজাবুল্লাহর গোপন বাংকারে গচ্ছিত ৫০০ মিলিয়ন ডলার, বিস্ফোরক দাবি ইসরায়েলের

Courtesy - Google

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ইসরায়েলের(Israel) এক দাবিতে আলোড়ন উঠেছে গোটা বিশ্বে। ইরান সমর্থিত লেবানন গোষ্ঠী হিজাবুল্লাহর(Hizabullah) গোপন এক বাংকারে শত শত মিলিয়ন ডলার গচ্ছিত রয়েছে, দাবি ইসরায়েলের। লেবাননের রাজধানী বৈরুতের(Beirut) একটি হাসপাতালের নীচে হিজবুল্লাহর একটি গোপন আর্থিক কেন্দ্র রয়েছে বলেও দাবি করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তাঁদের জোরালো দাবি, গোপন ওই বাংকারটিতে কয়েক মিলিয়ন ডলার নগদ সহ রয়েছে বিপুল পরিমাণ সোনা, যা এই গোষ্ঠীর নানান কার্যক্রমে অর্থের জোগান হিসেবে ব্যবহৃত হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ‘কন্নড় শিখুন’, স্থানীয় ভাষা শেখানোর দায়িত্বে আগ্রহী এক অটোচালক

রবিবার রাতের বিমান হামলায় হিজবুল্লাহ অধিকৃত প্রায় ৩০টি স্থান লক্ষ্য করা হয়েছে, যার মধ্যে ছিল হিজবুল্লাহর সাথে যুক্ত একটি আর্থিক সংস্থা আল-কার্ড আল-হাসান (AQAH)। যদিও এটি একটি দাতব্য সংস্থা হিসাবে পরিচিত, কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই এটির বিরুদ্ধে হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ আর্থিক বাহিনী হিসাবে কাজ করার অভিযোগ এনেছে। সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত নগদ ও স্বর্ণের মজুদের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে এই দুই দেশের কাছেই।

মূলত হিজবুল্লাহর আর্থিক সম্পদের লক্ষ্যেই রবিবার রাতে ইসরায়েলি বিমান বাহিনী দ্বারা পরিচালিত মিশনে একাধিক লক্ষ্যবস্তুতে অ্যাটাক করা হয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক সাক্ষাৎকারে বিশদ তথ্য প্রদান করেছেন। তিনি বলেন, ‘আজ রাতে, আমি এমন একটি সাইটের গোপন তথ্য প্রকাশ করতে যাচ্ছি যা আমরা হামলা করিনি। কিন্তু সেখানে হাসান নাসরাল্লাহর বাঙ্কারে হিজবুল্লাহর লক্ষ লক্ষ ডলার সোনা এবং নগদ রয়েছে। বাঙ্কারটি সরাসরি বৈরুতের কেন্দ্রে আল-সাহেল হাসপাতালের নীচে অবস্থিত। স্থানটি অতি গোপনীয় হওয়ায় এতদিন পর্যন্ত এর সন্ধান মেলেনি।’

আরও পড়ুনঃ কৃষ্ণনগর কাণ্ডে বনধ ডাকল অর্জুন সেনা, ট্রেন আটকে চলল বিক্ষোভ

হাগারি দাবি করেছেন ইসরায়েলের যে মূল লক্ষ্যগুলির মধ্যে একটি ছিল ভূগর্ভস্থ ভল্ট। যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার নগদ এবং সোনা রয়েছে। উল্লেখ্য সংস্থাগুলির সম্পদ ইসরায়েলে হামলার অর্থায়নের জন্য ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ। এছাড়াও তিনি আরও বলেন, লেবাননের জনগণ এবং ইরানের সরকার হিজবুল্লাহর আয়ের দুটি প্রধান উৎস। তাঁরাই ইসরায়েলের বিরুদ্ধে নানান চক্রান্তের মূল মাথা। যদিও ওই বিপুল পরিমাণ সম্পদ এখনও ইসরায়েলের হাতে আসেনি, বা সেরকম কোনও চেষ্টা করা হয়নি, দাবি হাগারির।

Published by:

Share Link:

More Releted News:

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

একসময় ছিলেন NDA-র শিক্ষক, এখন মন্দিরে দিনযাপন! সময় বদলের নির্মম গল্প ভাইরাল

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

প্ল্যাটফর্মে ঘুমন্ত যাত্রীর পকেট থেকে চুপিসারে মোবাইল নিয়ে চম্পট, ক্যামেরায় ধরা পড়ল চোর!

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ