ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে প্রবাসী ভারতীয় সম্মান

সোমবার প্রকাশিত হয় পুরষ্কার প্রাপকদের তালিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়ুহাকে  দেওয়া হল প্রবাসী ভারতীয় সম্মান। তিনি ছাড়াও প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রীয়ের বন্ধু তথা বিখ্যাত রন্ধনশিল্পী ও সেলেব্রিটি শেফ রীনা বিনোদ পুষ্কারনা। গত সোমবার   প্রবাসী ভারতীয় সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। দিল্লিতে নিযুক্ত ইজরায়েল দূতাবাসের তরফ থেকে রীনাকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফরের সময় তাঁর খাবার তৈরির দায়িত্ব যাদের কাঁধে দেওয়া হয়, তাদের নেতৃত্বে ছিলেন রীনা। তাঁর বাবা  কর্মরত ছিলেন ভারতীয় সেনায়। মা জন্ম-সূত্রে ইরাকি-ইহুদি। রীনা বিয়ের করেন ভারতের বিনোদ নামে এক যুবককে। পরে ইজরায়েলে  পাকাপাকিভাবে বাস করতে শুরু করেন। 

একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে রীনা জানিয়েছেন, জন্ম ভারতে হওয়ায় এবং পরবর্তী কালে ইজরায়েলে চলে আসায় মিশ্র সংস্কৃতিতে আমি বড় হয়েছি। ভারতে থাকাকালীন সে দেশের বেশ কিছু সুস্বাদু পদ তৈরি করাও শিখে যায়। ইজরায়েলে এসে শিখে ফেলি এদেশের বেশ কয়েকটি সুস্বাদু খাদ্যপদ।  জানা গিয়েছে, ইজরায়েলে রীনার একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরায় পা পড়েনি এমন কোনও সেলেব্রিটি নেই। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন জুবিন মেহতা, অভিনেত্রী সোফিয়া লোরেন, ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইৎজ্যাক রবিন, প্রেসিডেন্ট সাইমন পেরেস। প্রত্যেকেই রেস্টুব়্যান্টের খাবারের প্রশংসা করেছেন। ২০০৩-য়ে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়ল শ্যারনোর নেতৃত্বে এক প্রতিনিধিদল ভারতে এসেছিল। সেই প্রতিনিধিদলে ছিলেন রীনা রীনা বিনোদ পুষ্কারনা। 

আরও পড়ুন ইজরায়েলের মসনদে ফের নেতানিয়াহু, অভিনন্দন মোদির

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা