লেবাননে হিজবুল্লাহের যোদ্ধাদের হাতে খতম ৮ ইজরায়েলি সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে গত কয়েকদিন ধরেই বিমান ও স্থল হামলা শুরু করেছে ইজরায়েল। বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহকে খতম করতে সক্ষম হয়েছিল ইজরায়েলের সেনাবাহিনী। কিন্তু মঙ্গলবার স্থল ভাগে আক্রমণ করতে গিয়েই হিজবুল্লাহের যোদ্ধাদের কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে। গত ২৪ ঘন্টায় হিজবুল্লাহ যোদ্ধাদের পাল্টা আক্রমণে ইজরায়েলি সেনাবাহিনীর আট জওয়ান ও আধিকারিক প্রাণ হারিয়েছেন। বুধবার ইজরায়েলি সেনাবাহিনীর তরফে সাত সেনা সদস্যের প্রাণ হারানোর কথা স্বীকার করে নেওয়া হয়েছে।

টানা বিমান হামলা চালানোর পরে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মূলত জঙ্গি সংগঠন হিজবুল্লাহের ঘাঁটি ও সুড়ঙ্গ গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই ওই হামলা চালানো হয়েছে। মারুন আল রেস সীমান্ত শহরে দু’পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। আর ওই লড়াইয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়েছে ইজরায়েলি সেনাকে।

বুধবার ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, লেবাননে হামলা চালাতে গিয়ে এখনও পর্যন্ত সাত সেনা সদস্য শহিদ হয়েছেন। তার মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার এক আধিকারিক রয়েছেন। নিহত সেনা আধিকারিকের নাম ইতান ইতঝাক ওস্তার। ২২ বছর বয়সী ইতান ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত। এদিকে, হিজবুল্লাহের মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন, ‘শত্রুদের মোকাবিলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত।’

 

 

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর