৪০ বছর বাদে মুক্তি প্যালেস্তাইনের স্বাধীনতা সংগ্রামীর

করিম ইউনিসের বয়স ৬৬ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সুদীর্ঘ ৪০ বছর জেলে কাটিয়ে অবশেষ মুক্তি পেলেন প্যালেস্তাইনের স্বাধীনতা সংগ্রামী করিম ইউনিস। জেল থেকে তাঁর ছাড়া পাওয়ার খবর দিয়েছে প্যালেস্তাইনের সংবাদসংস্থা ওয়াফা। করিম ইউনিসের বয়স ৬৬ বছর। ১৯৮৩-য়ের ৬ জানুয়ারি তাঁকে আটক করে ইজরায়েল পুলিশ। বেআইনি ভাবে প্যালেস্তিনীয়দের ওপর নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে সরব হয়েছিলেন করিম। প্রথমে তাঁকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারবাস। পরে সেটা হ্রাস করে ৪০ বছর করা হয়। ইউনিসের সঙ্গে তার ভাইপো মেহের ইউনিসকেও গ্রেফতার করেছিল ইজরায়েল পুলিশ। সেও মুক্তি পেয়েছে। 

২০১৪ সালেই করিম ইউনিসের মুক্তি পাওয়ার কথা ছিল। আমেরিকার তৎকালীন বিদেশ সচিব জন কেরি এবং ইজরায়েল সরকারের মধ্যে বন্দিমুক্তি নিয়ে একপ্রস্থ কথা হয়েছিল। ১৯৯৩-য়ের অসলো চুক্তির আগে ইজরায়েলের নিরাপত্তাবাহিনী যে সব প্যালেস্তিনীয়দের গ্রেফতার করেছিল, তাদের মুক্তি দিতে রাজি হয়। ইউনিস এবং তাঁর ভাইপো মেহের ইউনিসকে মুক্তি দিতে অস্বীকার করে ইজরায়েল। জানায়, এই দুই সে দেশের নাগরিক। তাই, এই দুইয়ের মুক্তির বিষয়টি একান্তি ইজরায়েলের অভ্যন্তরীণ বিষয়। অসলো চুক্তি এ ক্ষেত্রে কার্যকর হবে না। দীর্ঘ ৪০ বছর জেল জীবনের ইতি ঘটল।

আল জাজিরা প্রতিবেদন অনুসারে,  ইউনিসকে মুক্তি দেওয়ার আগে তাঁর বাড়ি গিয়ে জানিয়ে আসে, কোনওভাবেই যেন এই মুক্তিকে উৎসবে পরিণত করা যাবে না। চুপচাপ থাকতে হবে। জেল থেকে মুক্তি পেয়ে ইউনিস যান মায়ের সমাধি ক্ষেত্রে।

আরও পড়ুন ফিলিস্তিনি সংগঠনকে আর্থিক সাহায্য, শাস্তি ১৩ মাসের জেল

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা