চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাপানের প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় বিস্ফোরণ, গ্রেফতার হামলাকারী

নিজস্ব প্রতিনিধি: জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida)-এর সভাস্থলে বিস্ফোরণ! শনিবার জাপানের ওয়াকায়ামা শহরে একটি সভায় কিশিদা  বক্তৃতা শুরু করার আগেই বিস্ফোরণে কেঁপে ওঠে। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম।

জানা গিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনার পর জাপানের প্রধানমন্ত্রীকে ওয়াকায়ামার বন্দর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা কিয়োডো-সহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সভাস্থলে ‘স্মোক বম্ব’ ছোঁড়া হয়েছিল। তবে ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন মেলেনি বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম। অন্যদিকে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশের তরফে এই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, এর আগে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে খুন করা হয়। গত বছর জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করে আততায়ী। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করা হয়। আততায়ী টেটসুয়া ইয়ামাগামি নারা শহরেরই বাসিন্দা বলে জানিয়েছিল পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ