ক্যানসারে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

শুক্রবার এক চিঠিতে এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। মার্কিন প্রেসিডেন্টের ত্বকে ক্যানসার ধরা পড়েছিল। তবে ইতিমধ্যে সেই ক্যানসার আক্রান্ত টিস্যুগুলিকে অস্ত্রোপচার করে সরিয়ে ফেলা হয়েছে।

হোয়াইট হাউসের চিকিৎসক কেভিন ও’কনর জানিয়েছেন, বাইডেনের ত্বকে ক্যানসার আক্রান্ত সব টিস্যু সফলভাবে অপসারণ করা হয়েছে। শুক্রবার এক চিঠিতে এ কথা জানিয়েছেন কেভিন। চিঠিতে তিনি আরও বলেছেন, বাইডেনের ত্বকে ক্যানসার সংক্রান্ত বিষয়ে আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। ক্ষত সেরে গেলেও মার্কিন প্রেসিডেন্ট চর্মরোগ সংক্রান্ত সতর্কতা মেনে চলবেন বলে জানিয়েছেন চিকিৎসক। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ত্বকে ক্যানসার ধরা পড়ার পর গত ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করা হয়। আপাতত তিনি সুস্থ রয়েছেন।

উল্লেখ্য বাইডেনের মতো তার স্ত্রী জিল বাইডেনও ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত জানুয়ারি মাসে মার্কিন ফার্স্ট লেডির শরীরে অস্ত্রোপচার করা হয়। প্রেসিডেন্ট বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর। আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি। আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০২৪ সালে। সেই নির্বাচনেও প্রেসিডেন্ট পদে লড়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাইডেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা