পেজার বিস্ফোরণের পিছনে কেরল যোগ, ঘটনার পরেই রহস্যজনকভাবে উধাও ভারতীয় যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সম্প্রতি লেবাননে পেজার বিস্ফোরণের সঙ্গে নাম জড়াল কেরলে জন্মগ্রহণকারী এক ব্যক্তির। বর্তমানে নরওয়ের নাগরিক রিনসন জোসে নামে ওই ভারতীয় বংশোদ্ভুতের মালিকানাধীন একটি সংস্থার যোগসূর মিলেছে  জঙ্গি সংগঠন হিজবুল্লাহ পেজার কেনার সঙ্গে। লেবাননের নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্তারা মনে করছেন, রিনসন জোসে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সিক্রেট এজেন্ট। মোসাদের নির্দেশেই হিজবুল্লাহের নেতাদের ফাঁদে ফেলেছিলেন তিনি।

গত মঙ্গলবারই লেবাননের রাজধানী বেইরুত সহ বিভিন্ন জায়গায় পর পর পেজার বিস্ফোরণ ঘটে। ওই দুর্ঘটনায় প্রাণ হারান ১২ জন। আর গুরুতর জখম হন তিন হাজারের বেশি। তার মধ্যে ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন। লেবাননের নিরাপত্তা বিভাগ জানিয়েছিল, তাইওয়ানের সংস্থা গোল্ড অ্যাপেল থেকেই পাঁচ হাজার পেজার সেট কিনেছিল হিজবুল্লাহ। আর ওই পেজার সেটে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের নির্দেশে ভরে দেওয়া হয়েছিল বিস্ফোরক। মাত্রাধিক গরম হয়েই ওই পেজার সেটগুলি বিস্ফোরিত হয়েছে। যদিও তাইওয়ানের সংস্থাটি দাবি করেছে, হিজবুল্লাহকে সরবরাহ করা পেজার সেটগুলি তারা তৈরি করেনি। ওই সেটগুলি হাঙ্গেরির বুদাপেস্টের প্রযুক্তি সংস্থা কেটিএফ থেকে কিনে তারা সরবরাহ করেছিল।

লেবাননের গোয়েন্দারা জানতে পেরেছেন, হিজবুল্লাহকে সরবরাহ করা পেজারে বিস্ফোরক ভরার পিছনে বিশেষ ভূমিকা নিয়েছিল নরওয়ের সংস্থা নরটা গ্লোবাল। ২০২২ সালে সোফিয়াতে সংস্থা হিসাবে নথিভুক্ত হয়েছিল নরটা গ্লোবাল। সংস্থার মালিক ৩৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত   রিনসন জোসে। তাঁর জন্ম কেরলে। ওয়েনাডের বাসিন্দা জোসে উচ্চশিক্ষার জন্য নরওয়েতে যান। পরে সেখানকার নাগরিকত্ব গ্রহণ করেন। লেবাননে পেজার বিস্ফোরণের পরেই জোসের সংস্থার ভূমিকা নিয়ে বিশেষ তদন্ত শুরু করেছে বুলগেরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক। তবে শুক্রবার বুলগেরিয়া সরকারের তরফে জানানো হয়, লেবাননে যে পেজার বিস্ফোরিত হয়েছে তা আমদানি-রফতানি কিংবা উ‍ৎপাদনের সঙ্গে বুলগেরিয়ার কোনও যোগসূত্র নেই।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের