পহেলগাঁও নিয়ে ভারতকে তীব্র আক্রমণ আফ্রিদির, পাল্টা দিলেন ধাওয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক, ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীরে নক্কারজনক পহেলগাঁও সন্ত্রাসী হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। হামলার কথা বারবার অস্বীকার করছে পাকিস্তান। অথচ এই হামলার দায় স্বীকার করেছে যে সংগঠন তার নাম ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’। এটি আবার পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন। এত কিছু স্পষ্ট হওয়ার পরেও পাক সরকার ক্রমাগত মিথ্যাচার করে দাবি করছে পহেলগাঁও হামলায় পাকিস্তান যোগ নেই। এবার এই নিয়ে পাকিস্তানের প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির করা মন্তব্যে তৈরি হয়েছে নয়া বিতর্ক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের শেয়ার করা একটি ভিডিও অনুসারে, প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক আটারি সীমান্ত পরিদর্শন করতে এসেছিলেন। সেই সময় তিনি একটি পাকিস্তানি চ্যানেলকে বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী মানুষ। তুমি যদি আমাদের সম্মান করো, তাহলে আমরাও তোমাকে সম্মান জানাবো। জল বন্ধ করে তুমি তোমার ক্ষতি করেছ। এবার তোমার অতিথিকে কে চা পরিবেশন করবে? এব্বার দেখি তোমার ক্ষমতা”

এর আগে শাহিদ আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীকে নিরাপত্তার ব্যর্থতার জন্য দোষারোপ করেছিলেন। পাশাপাশি বলেছিলেন ভারত পাকিস্তানকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমের সামনে আফ্রিদি ভারতীয় মিডিয়াকে উপহাস করেছিলেন এবং প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দোষারোপকারী ভারতীয় ক্রিকেটারদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

আফ্রিদির বক্তব্য ছিল, “তোমাদের ৮ লক্ষ সৈন্য কাশ্মীরে মোতায়েন রয়েছে, তারপরেও এই ঘটনা ঘটেছে। এর অর্থ হল সেনাবাহিনী তাদের জনগণকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট নয়।

আফ্রিদির মন্তব্যে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটার শেখর ধাওয়ান। তিনিও সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে লেখেন, “কারগিল মে ভি হারায়া থা, অলরেডি ইতনা গিরে হুয়ে হো অর কিতনা গিরোগে। বেওয়াজা কমেন্ট পাস করনে সে ভালা হ্যায় আপনে দেশ কি তারক্কি ম্যায় দিমাগ লাগাও। হামে হামারি ইন্ডিয়ান আর্মি পর বহত গরভ হ্যায়। ভারত মাতা কি জয়! জয় হিন্দ!”

এর বাংলা অর্থ করলে দাঁড়ায়, “কার্গিলে আমরা আগেই তোমাদের হারিয়েছি। তোমরা ইতিমধ্যেই এত নীচে নেমে গিয়েছ, আর কত নীচে নামবে? এই ধরনের অর্থহীন মন্তব্য না করে, বরং নিজের দেশের উন্নতির জন্য মস্তিষ্ক চালনা করো। আমরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গর্বিত। ভারত মাতা কি জয়! জয় হিন্দ!

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১