শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভেনেজুয়েলা, ফিলিপাইনের পরে এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। শনিবার (২৭ জুন) সন্ধে ছয়টা বেজে চার মিনিটে কেঁপে ওঠে কাবুলিওয়ালার দেশের মাটি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের পূর্বাঞ্চলের কালাফগানের ৮১ কিলোমিটার দূরে। গভীরতা  ছিল মাটির নিচে ২১৫ কিলোমিটার। ওই শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে পাকিস্তান ও ভারতের উত্তরের বিস্তীর্ণ অংশে। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বহু মানুষ ভীত হয়ে নিজেদের প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এখনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে ভূমিকম্প নতুন কিছু নয়। গত বছর সেপ্টেম্বরে একের পর এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৩। মৃত্যু হয়েছিল ২,২০৫ জনের। আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গিয়েছিল। সেই ধাক্কা সামাল দেওয়া কঠিন হয়েছিল তালিবান প্রশাসনের কাছে। সর্বশেষ গত ৩ এপ্রিল। রাত ৯টা ৫০ মিনিট নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯। ওই ভূমিকম্পে আট জন প্রাণ হারিয়েছিলেন। এদিন ভর সন্ধেয় ভূমিকম্পের কেন্দ্রস্থল আফগানিস্তান হলেও কম্পন অনুভূত হয় ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চিন, কিরঘিস্তান ও তুর্কমেনিস্তানের বিস্তীর্ণ এলাকাতে।

দিল্লির জাতীয় ভূকম্পনকেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানানো হয়েছে, এদিন আফগানিস্তানের ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। দিল্লি-এনসিআরের বিভিন্ন জায়গা কেঁপে ওঠে। এ ছাড়াও, চণ্ডীগড়, লুধিয়ানা, পুঞ্চ, শ্রীনগর, উধমপুর, দেহরাদূন-সহ বিভিন্ন শহর থেকে কম্পনের খবর মিলেছে।

গত বুধবার সন্ধ্যায় ভয়াবহ জোড়া বিস্ফোরণে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ভেনেজুয়েলা। রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ কম্পনের জেরে ধসে পড়েছে কয়েক হাজার বাড়ি। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি। নিখোঁজ রয়েছেন আরও ৫০ হাজার জন। ধ্বংসস্তুপের ভিতরে প্রাণের সন্ধান চালিয়ে চলছেন উদ্ধারকারীরা।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ