আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে লুকিয়ে ছিলেন এক ব্যক্তি, অবশেষে কী হল তার?

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Prime Minister Shehbaz Sharif) বাসভবনে ঘাপটি মেরে ছিলেন এক ব্যক্তি। এই খবর পাক গোয়েন্দাদের কাছে পৌঁছতে সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণে ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকেছিলেন তা এখনও স্পষ্ট নয়। শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জিও নিউজ। গ্রেফতারের পর ধৃতকে এক গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর উদ্দেশ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে কীভাবে ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গিয়েছে ধৃত ব্যক্তি তিনটি আলাদা আলাদা পথ পেরিয়ে বাসভবনের ভিতরে পৌঁছন। সন্দেহভাজনকে গ্রেফতারের পর শাহবাজ শরিফের বাসভবনে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে।

অন্যদিকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারের পর তাঁকে কাউন্টার টেরিরিজম ডিপার্টমেন্টের (Counter Terrorism Department) হাতে তুলে দেওয়া হয়েছে। গোয়েন্দারা সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছেন। চরবৃত্তি করার উদ্দেশ্যে তাঁকে কেউ পাঠিয়েছে, নাকি অন্য কোনও উদ্দেশ্য ছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সন্দেহভাজন ব্যক্তি কীভাবে বাসভবনে ঢুকেছিল তা খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

২৫০ বছরের প্রথা ভেঙে এবার মার্কিন পাসপোর্টে ট্রাম্পের ছবি

তেল রফতানিতে চরম ধাক্কা, OPEC-ছেড়ে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ